ভারতের পশ্চিমবঙ্গের আর জি কর হাসপাতালে এক নারী চিকিৎসককে দলবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় দেশজুড়ে আন্দোলনের রেশ এখনো কাটেনি। তার মধ্যেই নতুন করে দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য ওডিশার এক থানায় যৌন হয়রানির অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয়েছে। একদল পুলিশ সদস্যের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের তদন্তভার দেওয়া হয়েছে হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত সপ্তাহে একজন ভারতীয় সেনা কর্মকর্তা ও তাঁর বাগ্দত্তার তোলা এই অভিযোগ প্রকাশ্যে আসার পর তিনজন নারী কর্মীসহ চার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত পঞ্চম পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে। ওডিশার ক্রাইম ব্রাঞ্চ এ মামলার তদন্ত শুরু করার পর এ পদক্ষেপ নেওয়া হয়।
ওডিশার রাজধানী ভুবনেশ্বরে একটি রেস্তোরাঁ চালান আইনে স্নাতক ৩২ বছরের ওই নারী। ১৫ সেপ্টেম্বর সকালে পুলিশ তাঁর ওপর নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর। সে ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যার বর্ণনা দেওয়া কঠিন।
হুইলচেয়ারে বসে, গলায় কলার এবং এক হাত স্লিংয়ে (হাত ভেঙে গেলে বা চোট পেলে যে ব্যাগে ঝোলানো হয়) রাখা অবস্থায় ওই নারী সাংবাদিকদের সামনে তাঁর সঙ্গে ঘটে যাওয়া বিষয়ের বর্ণনা দেন।
ঘটনার দিন রাত ১টা নাগাদ রেস্তোরাঁ বন্ধ করার পর তিনি ও সেই সেনা কর্মকর্তা ভরতপুর থানায় গিয়েছিলেন অভিযোগ জানাতে। রাস্তায় একদল লোক তাঁদের উত্ত্যক্ত করেছে, এই অভিযোগ জানাতে সেখানে গিয়েছিলেন তাঁরা। ভুক্তভোগী জানিয়েছেন, দ্রুত পুলিশের টহল গাড়িকে ঘটনাস্থলে পাঠানোর জন্য অনুরোধ জানান তিনি, যাতে অভিযুক্ত ব্যক্তিদের আটক করা যায়। তাঁর যুক্তি ছিল, অভিযুক্ত ব্যক্তিরা হয়তো তখনো খুব বেশিদূর চলে যেতে পারেনি। তাই পুলিশের টহল গাড়ি তাদের ধরতে পারবে। তাঁর ভাষায়, ‘আমাদের অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। এর বদলে তারা আমাদের গালমন্দ করতে শুরু করে। যখন জানাই, ‘আমি আইনে স্নাতক এবং আমার অধিকার জানি, তখন আরও রেগে যায় তারা।’
ওই নারীর অভিযোগ, তাঁর সঙ্গে থাকা সেনা কর্মকর্তাকে উল্টো থানার হাজতে ঢোকানো হয়। তিনি বলেন, ‘আমি আপত্তি জানালে দুজন নারী পুলিশ আমার চুল ধরে টানতে থাকে এবং মারধর শুরু করে।’ বলতে বলতে ফুঁপিয়ে কেঁদে উঠছিলেন ওই নারী। এরপর নিজের ওপর হওয়া যৌন সন্ত্রাসের বর্ণনা দেন তিনি।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে