জিজ্ঞাসাবাদ এড়াতে ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের ডাকসাইটে নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টা হাসপাতালে ভর্তির জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গরু পাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে বারবার ডেকে পাঠাচ্ছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সেই ডাকে সাড়া দেওয়ার পরিবর্তে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টা চালাচ্ছেন তিনি।
কয়েক দিন আগেই তিনি কলকাতার সরকারি হাসপাতাল এসএসকেএমে ভর্তি হওয়ার চেষ্টা করেন। কিন্তু সেখানকার চিকিৎসকেরা তাঁর ভর্তির প্রয়োজন নেই বলে পরিষ্কার জানিয়ে দেন। এ ছাড়া, বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীও এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, অনুব্রত তাঁকে ডেকে নিয়ে গিয়ে সরকারি হাসপাতালে ভর্তি করাতে অনুরোধ জানিয়েছিলেন। তবে, তিনি রাজি হননি।
সর্বশেষ, স্থানীয় সময় আজ বুধবার রাজ্যের একটি বেসরকারি মেডিকেল কলেজের মালিক মলয় পীঠকে ডেকে জরুরি ভিত্তিতে তাঁর অর্শ ও ফিশ্চুলার অপারেশন করানোর অনুরোধ জানান বলে জানা গিয়েছে। কিন্তু কেউই তাঁকে হাসপাতালে ভর্তি করতে রাজি হচ্ছেন না। গোয়েন্দা সংস্থা সিবিআইও ঘনঘন তলব করছে তাঁকে। এই পরিস্থিতিতে গ্রেপ্তার এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন অনুব্রত। হাসপাতালে ব্যর্থ হয়ে সুপ্রিম কোর্টই তাঁর একমাত্র ভরসা। তবে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেবেন তার জন্য অপেক্ষাই করতে হবে তাঁকে।
এদিকে, তৃণমূল দলের মহাসচিব ও সাবেক শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারের বিষয়ে যেমন নীরবতা পালন করেছে তেমনি অনুব্রতর ক্ষেত্রেও একই পথ অনুসরণ করছে। এখন পর্যন্ত অনুব্রতর পক্ষ নিয়ে কোনো বক্তব্য দেয়নি তৃণমূল।
অপরদিকে, সিবিআইয়ের দশম তলব উপেক্ষা করে আপাতত বোলপুরে নিজ বাড়িতেই স্বঘোষিত বেড রেস্টে তৃণমূলের এই দাপুটে নেতা।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩৬ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে