দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও প্রধান বিরোধী দল কংগ্রেসকে খোঁচা দিতে ভুললেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি পরিবারতন্ত্রকে গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক বলে অভিহিত করেছেন। সেই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে লড়াই আরও তীব্রতর করার কথাও ঘোষণা দিয়েছেন তিনি।
দিল্লির ঐতিহাসিক লালকেল্লা থেকে আজ সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নরেন্দ্র মোদি। তিনি আগামী ২৫ বছরের মধ্যে ভারতকে উন্নত দেশে উন্নীত করতে পঞ্চ সংকল্পের কথাও ঘোষণা করেন। এই সংকল্পের মধ্যে নাগরিকদেরও কর্তব্যে অবিচল থাকার কথা বলেন তিনি।
এর আগে গতকাল রোববার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নারীশক্তির বিকাশের কথা বলেছিলেন। আজ নরেন্দ্র মোদির ভাষণেও একইরকম গুরুত্ব পেলেন নারীরা।
স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি হয় লালকেল্লায়। প্রতি বছরই প্রধানমন্ত্রী এখান থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। জাতীয় সংসদের বাইরে সরকারের চিন্তাধারা প্রকাশের সবচেয়ে বড় মঞ্চ এই লালকেল্লার ১৫ আগস্টের ভাষণ। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মঞ্চ। সেখান থেকেই পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলেন মোদি।
বিজেপি ও বাম দলগুলো বাদে ভারতের কংগ্রেসসহ প্রায় সব রাজনৈতিক দলেই পরিবারতন্ত্র প্রতিষ্ঠিত। মোদির দাবি, গণতন্ত্রের মাতৃভূমি ভারত। তাই পরিবারতন্ত্র থেকে দেশকে মুক্ত করতে হবে। সেই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে লড়াই আরও তীব্র করারও ডাক দেন তিনি। এদিন লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের আগে প্রধানমন্ত্রী দেশের মহান শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। তাঁর ভাষণেও মহান স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কথা উঠে আসে।
শুধু লালকেল্লাই নয়, গোটা ভারত মেতে উঠেছে ৭৫ তম স্বাধীনতা দিবসে। কলকাতার রেড রোডে এই উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয়।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে