পাঞ্জাবি গায়ক ও ভারতের কংগ্রেস নেতা সিধু মুসওয়ালা হত্যার অন্যতম প্রধান ষড়যন্ত্রকারী গ্যাংস্টার গোল্ডি ব্রার যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছেন। একটি সূত্র জানিয়েছে, গত ২০ নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে তাঁকে আটক করা হয়েছে। তবে ভারত সরকার এখনো এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পায়নি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি আজ শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
সূত্র (এনডিটিভি যার নাম প্রকাশ করেনি) জানিয়েছে, লরেন্স বিষ্ণুই গ্যাংস্টারের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন গোল্ডি ব্রার। ২০১৭ সাল থেকে কানাডায় থাকা গোল্ডি ব্রার গত মে মাসে যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানে ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো শহরে বসবাস করছিলেন তিনি।
ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, দিল্লি পুলিশের গোয়েন্দা শাখা এবং পাঞ্জাব পুলিশ জানিয়েছে, গোল্ডি ব্রারের গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করেছে বলে তারা শুনেছেন।
সম্প্রতি সিধু মুসওয়ালার বাবা দাবি করেছেন, গোল্ডি ব্রার সম্পর্কে যে কোনো ধরনের তথ্যের জন্য ভারত সরকার ২ কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছে। এনডিটিভি জানিয়েছে, গোল্ডি ব্রার ২০১৭ সালে ‘স্টুডেন্ট ভিসায়’ কানাডা গিয়েছিলেন।
২৮ বছর বয়সী শুভদীপ সিং সিধু মূলত ‘সিধু মুসওয়ালা’ নামে পরিচিত। গত ২৯ মে পাঞ্জাবের মানসা জেলায় তাঁর গ্রামের কাছে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। সিধু ভারতের কংগ্রেস পার্টির একজন নেতাও ছিলেন। পাঞ্জাব সরকার মুসওয়ালাসহ ৪২৪ জনের নিরাপত্তা প্রত্যাহার করার একদিন পরই গুলিবিদ্ধ হন সিধু।
ঘটনার সময় সিধু এবং তাঁর দুই বন্ধু একটি জিপে করে পাঞ্জাবের মনসা জেলার জওহর কে গ্রামে যাওয়ার সময় হামলার ঘটনা ঘটে। সিধুর গাড়ি লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি করা হয়। পরে তাঁকে গাড়ির ভেতরে সিটে পড়ে থাকতে দেখা যায়। প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১৩ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে