ভারতের প্রখ্যাত ভোট কৌশলী প্রশান্ত কিশোর (পিকে) এখনই কোনো রাজনৈতিক দল গড়ছেন না। সব জল্পনার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার বিহারের রাজধানী পাটনায় সংবাদ সম্মেলন করে তিনি তাঁর রাজনৈতিক কর্মসূচি ‘জন সূরয’ বা ‘জনতার জন্য সুশাসন’-এর ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে প্রশান্ত কিশোর জানান, আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন তিনি বিহারের চম্পারন থেকে শুরু করবেন পদযাত্রা। বিহারে অন্তত ৩ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে মানুষের কথা শুনবেন তিনি। তার পর রাজনৈতিক দল করার কথা ভাবতে পারেন। তবে দল গড়লেও সেই দলের নেতা তিনি হতে চান না বলেও জানিয়েছে পিকে।
কংগ্রেসে যোগদানের আমন্ত্রণ প্রত্যাখ্যানের পর অনেকেই ভেবেছিলেন পিকে রাজনৈতিক দল গড়বেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মন্তব্যগুলোও এ জল্পনাকে উসকে দেয়। কিন্তু বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে পিকে সেই জল্পনায় জল ঢেলে দেন। তিনি জানান, বিহারের রাজনৈতিক, অরাজনৈতিক ১৮ হাজার মানুষকে তিনি চিহ্নিত করেছেন। আগামী দিনে তাঁদের পরামর্শ নিয়ে রাজনৈতিক দল ঘোষণা করা হতে পারে। তবে সেই দলে তাঁর একক আধিপত্য থাকবে না।
প্রশান্ত কিশোরের মতে, বিহারের ৯০ শতাংশ মানুষ পরিবর্তন চান। সেই পরিবর্তনের পথ প্রশস্ত করবেন তিনি। মানুষের কথা শুনবেন। চার বছর পর বিহারের ভোট। তাই হাতে যে প্রচুর সময় রয়েছে, সেটাও তিনি বুঝিয়ে দিয়েছেন তাঁর বক্তব্যে। কংগ্রেস সম্পর্কে এদিন একরাশ হতাশা ব্যক্ত করেছেন তিনি।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে