ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় শিল্পায়ন ও বিনিয়োগ টানতে আজ বুধবার থেকে শুরু হয়েছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। বাংলাদেশসহ ১৪টি দেশের প্রতিনিধি ছাড়াও ভারতের নামকরা শিল্পপতিরা এতে অংশ নিচ্ছেন।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, বিনিয়োগকারীদের শিল্পের উপযুক্ত পরিবেশ দিয়ে সহায়তা করবে রাজ্য সরকার। জমি নিয়েও কোনো সমস্যা হবে না। সম্মেলনের উদ্বোধন করে রাজ্যপাল জগদীপ ধনকর রাজ্যে শিল্পের পরিবেশ তৈরির জন্য মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন।
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ গিয়ে গতকাল মঙ্গলবারই ভারতে আসেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে একান্তে বৈঠকও করেন। বাংলাদেশ ছাড়াও আমেরিকা, ইতালি, নেদারল্যান্ডস, জার্মানি, ভুটান, অস্ট্রেলিয়া, নরওয়ে, ফিনল্যান্ড, জাপান, কেনিয়ার প্রতিনিধিরা যোগ দিয়েছেন দুদিনের এই বাণিজ্য সম্মেলনে। সম্মেলনকে ঘিরে উৎসবের মেজাজে সেজে উঠেছে গোটা কলকাতা।
উল্লেখ্য, কোভিডের কারণে গত দু-বছর স্থগিত ছিল কলকাতার এই বাণিজ্য সম্মেলন। সম্মেলনে লজিস্টিক হাব তৈরি বাড়তি গুরুত্ব পাচ্ছে। তবে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, সরকারি অর্থ অপচয়ের উৎসব হচ্ছে কলকাতায়। আসলে কোনো বিনিয়োগ আসবে না বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সম্মেলনে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আসেননি।
ভারতীয় শিল্পপতিদের মধ্যে রয়েছেন-আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি, উইপ্রো কর্ণধার আজিম প্রেমজি, রিলায়েন্স গোষ্ঠীর মুকেশ অম্বানী প্রমুখ।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে