ভারত থেকে ‘অক্সিজেন এক্সপ্রেসে’ ফের তরল অক্সিজেন আসছে বাংলাদেশে। আজ বুধবার ১০টি কনটেইনারে ১৮৩ টন তরল অক্সিজেন নিয়ে অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি রাউরকেল্লা থেকে বেনাপোলের উদ্দেশে রওনা হয়েছে। দিল্লি ও ঢাকার সম্প্রীতির স্মারক হিসেবে ভারত থেকে তরল অক্সিজেন বাংলাদেশে পাঠানো হচ্ছে।
এবার নিয়ে পঞ্চমবারের মতো অক্সিজেন এক্সপ্রেস বাংলাদেশে যাচ্ছে। দক্ষিণ-পূর্ব রেলের চক্রধরপুর বিভাগের রাউরকেল্লা থেকে তরল অক্সিজেন ভর্তি ট্রেনটি বেনাপোল হয়ে বাংলাদেশে প্রবেশ করবে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক টুইট বার্তায় বলেন, 'প্রতিবেশীর স্বার্থ সবার আগে। এটাই ভারতের নীতি। তাই ভারতের অক্সিজেন এক্সপ্রেস সবার আগে পৌঁছে গিয়েছে বাংলাদেশে।'
ভারতের দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নীরজ কুমার জানিয়েছেন, এখনো পর্যন্ত ৯৮৩ টন তরল অক্সিজেন বাংলাদেশে পাঠিয়েছে ভারত।
এর আগে গত ২৪ জুলাই প্রথমবার ভারত থেকে ১০টি কনটেইনারে করে ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন বাংলাদেশে আসে।
উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন ভারতে ভয়াবহ অবস্থা চলছিল তখন বাংলাদেশও ভারতের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল। গত ২৯ এপ্রিল ১০ হাজার ইনজেকশন, ৩০ হাজার পিপিই এবং বিভিন্ন প্রয়োজনীয় ওষুধ ভারতে পাঠিয়েছিল বাংলাদেশ।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে