ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ‘রাষ্ট্রপত্নী’ বলে মন্তব্য করেছেন কংগ্রেসের এমপি অধীর রঞ্জন চৌধুরী। তাঁর এই মন্তব্যের পর লোকসভা অধিবেশনে বিতর্কের ঝড় উঠেছে। কংগ্রেস নেতার এমন মন্তব্যের পর তাঁকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে বিজেপি। শেষ পর্যন্ত এই বিতর্ক গড়িয়েছে সোনিয়া গান্ধী বনাম বিজেপির লড়াইয়ে। শুরু হয়েছে তীব্র কথার যুদ্ধ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, লোকসভায় কংগ্রেসের লিডার অব হাউস অধীর রঞ্জন চৌধুরী বিভিন্ন বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় দ্রৌপদী মুর্মুকে ‘রাষ্ট্রপত্নী’ বলে উল্লেখ করেন।
এদিকে, বিজেপি কর্তৃক ক্ষমা প্রার্থনার বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অধীর রঞ্জন বলেন—তিনি ক্ষমা চাইলে কেবল রাষ্ট্রপতির কাছেই ক্ষমা চাইবেন অন্য কারও কাছে নয়। তবে, তিনি রাষ্ট্রপত্নী বলার বিষয়টি পরিষ্কার করার জন্য বলেছেন, তিনি ভালো হিন্দি বলতে পারেন না।
অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘আমার ভুল হলো—রাষ্ট্রপত্নী শব্দটি আমার মুখ ফসকে বের হয়ে গেছে। আমি একজন বাঙালি এবং আমার হিন্দি ততটা ভালো না হওয়ায় তা মুখ ফসকে বের হয়ে গেছে। দেশের সর্বোচ্চ পদকে অসম্মান করার কোনো ইচ্ছেই আমার ছিল না, এমনকি আমি আমার দুঃস্বপ্নের মধ্যেই এমন কিছু বলব বলে ভাবতে পারি না।’
কংগ্রেসের এই নেতা আরও বলেন, ‘আমি ১০০ বার বলেছি যে, আমি ভুল করেছি। তো এখন আমি আর কী করতে পারি? যে কেউই ভুল করতে পারে। আমি একজন বাঙালি, হিন্দি আমার মাতৃভাষা নয়। আমি হিন্দি বলতেও অভ্যস্ত নই। সুতরাং, এই কারণে যদি রাষ্ট্রপতি নিজেকে অপমানিত বোধ করেন তাহলে আমি তাঁর সঙ্গে দেখা করে বিষয়টি ব্যাখ্যা করব।’
‘রাষ্ট্রপত্নী’ বিতর্ক নিয়ে তীব্র দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে বিজেপি ও কংগ্রেস। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেত্রী স্মৃতি ইরানি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে দলিত, আদিবাসী বিরোধী বলে আখ্যা দিয়েছেন। তিনি সোনিয়া গান্ধীকে লক্ষ্য করে বলেন, ‘ম্যাডাম আমি আমি কী আপনাকে কোনোভাবে সাহায্য করি? আমি কী আপনার নাম নিতে পারি?’ পরে স্মৃতি ইরানির কথার জবাবে সোনিয়া গান্ধী বলেন, ‘আমার সঙ্গে কথা বলবেন না।’
পরে, বিষয়টি নিয়ে লোকসভায় হট্টগোল তৈরি হলে অধিবেশন স্থানীয় সময় বিকেল চারটা পর্যন্ত স্থগিত করা হয়।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
২ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে