
কলম্বিয়ায় সামরিক বাহিনীর অভিযানে বামপন্থী বিদ্রোহী গোষ্ঠীর একটি বিচ্ছিন্ন অংশের কথিত নেতা হার্নান্দো ফোরেরো মসকেরা নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) বিবিসির খবরে বলা হয়, মধ্য কলম্বিয়ায় পরিচালিত এই অভিযান নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা অ্যাসপ্রিয়েলার নির্দেশে অবৈধ সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে শুরু হওয়া ব্যাপক অভিযানের অংশ।
এর আগে গত শুক্রবার (৭ আগস্ট) প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর দে লা অ্যাসপ্রিয়েলা সশস্ত্র গোষ্ঠী ও মাদকচক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। এরপরই নিরাপত্তা বাহিনীর অভিযানে ফোরেরোসহ ছয়জন কথিত সশস্ত্র সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটল। এই বিষয়ে প্রেসিডেন্ট অ্যাসপ্রিয়েলা বলেছেন, ‘এটি সব দস্যুর জন্য স্পষ্ট ও শক্তিশালী বার্তা—তাদের লুকিয়ে থাকার কোনো জায়গা নেই।’
সামরিক গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ফোরেরো ‘ফ্রেন্তে ২৮’ নামের একটি গোষ্ঠীর নেতৃত্ব দিতেন। এটি কলম্বিয়ার দীর্ঘদিনের বামপন্থী বিদ্রোহী সংগঠন রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া—ফার্ক (Farc) গেরিলাদের একটি বিচ্ছিন্ন অংশ। ২০১৬ সালে কলম্বিয়ার সরকারের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষর করে ফার্ক। তবে সংগঠনের একটি অংশ চুক্তির শর্ত মেনে অস্ত্র সমর্পণ করেনি।
পরবর্তী সময়ে এসব বিচ্ছিন্ন গোষ্ঠী মূলত কোকেন পাচার ও অবৈধ খনির সঙ্গে জড়িয়ে পড়ে। দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হিসেবে এসব গোষ্ঠীকে দায়ী করা হচ্ছে।
সাবেক প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ‘সম্পূর্ণ শান্তি’ নীতির বিপরীতে দে লা অ্যাসপ্রিয়েলা সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সরাসরি সামরিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। পেত্রো আলোচনার মাধ্যমে সংঘাত নিরসনে অগ্রাধিকার দিলেও একাধিক গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতি ও আলোচনা বারবার ভেস্তে যায়।
এদিকে নতুন সরকারের কঠোর অবস্থানের জবাবে বিদ্রোহীরাও পাল্টা হামলা চালিয়েছে। প্রেসিডেন্টের শপথের মাত্র এক দিন পর গত শনিবার (৮ আগস্ট) কাওকা প্রদেশে একটি টোল বুথে গাড়িবোমা বিস্ফোরণে দুই নিরাপত্তাকর্মী আহত হন। একই দিন সেসার প্রদেশে ড্রোন থেকে বিস্ফোরক হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হন।
দে লা অ্যাসপ্রিয়েলা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওতে ফোরেরোকে ‘দ্য রাশিয়ান’ নামে পরিচিত একজন বিস্ফোরক বিশেষজ্ঞ হিসেবে উল্লেখ করে তার মৃত্যুকে স্বাগত জানান। তিনি জানান, মেতা প্রদেশে অভিযানে ওই গোষ্ঠীর আরও তিন সদস্য এবং আন্তিওকিয়া প্রদেশে পৃথক অভিযানে গালফ ক্ল্যানের দুই সদস্য নিহত হয়েছেন।
দে লা অ্যাসপ্রিয়েলার এই অভিযানে যুক্তরাষ্ট্রের সমর্থনও রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রার্থিতাকে সমর্থন করেছিলেন। গত শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, কলম্বিয়ার নতুন সরকারকে নিরাপত্তা সহায়তা হিসেবে ১০০ কোটি ডলার দেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে মাদকপাচার ও আন্তর্দেশীয় অপরাধ দমনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ‘শিল্ড অব দ্য আমেরিকাস’ জোটে কলম্বিয়াকে অন্তর্ভুক্ত করার কথা জানানো হয়।

পাঁচ লাখ রুপিতে এক খণ্ড জমি বিক্রি করেছিলেন ভারতের রাজস্থানের কৃষক মাঙ্গিলাল মেঘওয়াল। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬ লাখ ৪৮ হাজার টাকা। সেই টাকা পরিবারের কাছ থেকে লুকিয়ে রাখতে প্লাস্টিকের ব্যাগে ভরে নিজের জমিতে গর্ত করে পুঁতে রাখেন তিনি। এক বছর পর বর্ষায় পানিতে ভেসে উঠল টাকার ব্যাগ। দেখা গেল উইপোকা খে
৪৪ মিনিট আগে
৩৭ বছর বয়সী ওয়াং ঝুয়াং যখন বিয়ের আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন, ঠিক তখনই তাঁর চোখে পড়ে ঘটকালি প্রতিষ্ঠানের চটকদার কিছু বিজ্ঞাপন। সেগুলোতে বলা হয়েছিল, ভবিষ্যৎ নেই এমন কোনো সম্পর্কে বছরের পর বছর সময় নষ্ট করতে হবে না। বরং তাঁকে শান্ত, ভদ্র ও সংসারী এক নারীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে।
১ ঘণ্টা আগে
ইরানের হত্যার হুমকির পর গত মাসে তুরস্ক থেকে গোপন সামরিক ফ্লাইটে করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়েছিল। অথচ হোয়াইট হাউস তখন জানিয়েছিল, তিনি এয়ার ফোর্স ওয়ানে করে উড়ে যাচ্ছেন।
৪ ঘণ্টা আগে
শিশুদের টিকার সংখ্যা কমাতে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়াও এই আদেশে হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধী ‘এমএমআর’ (MMR) টিকা তিনটি পৃথকভাবে দেওয়ার সুপারিশ করা হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে জানা গেছে।
৪ ঘণ্টা আগে