সৌদিতে ভিক্ষাবৃত্তি বন্ধে কঠোর আইন পাস করেছে দেশটির সরকার। সৌদি মন্ত্রিসভা সম্প্রতি ভিক্ষাবৃত্তি বিরোধী এই আইনটি পাস করে। এই আইন অনুযায়ী, সৌদি আরবে এখন থেকে কেউ ভিক্ষা করলে এক বছর পর্যন্ত জেল ও এক লাখ সৌদি রিয়াল বা ২২ লাখ ৭২ হাজার টাকা জরিমানা হতে পারে। সৌদিভিত্তিক সংবাদমাধ্যম সৌদি গেজেটের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
ভিক্ষাবৃত্তি বিরোধী নতুন এই আইনের পঞ্চম পরিচ্ছেদে ভিক্ষা করলেই এক বছরের কারাদণ্ডের সঙ্গে এক লাখ রিয়াল ২২ লাখ ৭২ হাজার টাকা জরিমানার কথা বলা হয়েছে। এ ছাড়া ভিক্ষাবৃত্তিতে সাহায্য বা উৎসাহিত করলে একজন ব্যক্তিকে ছয় মাস পর্যন্ত জেল অথবা সর্বোচ্চ ৫০ হাজার রিয়াল জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে।
ভিক্ষাবৃত্তির অপরাধে কেউ একাধিকবার গ্রেপ্তার হলে তাঁকে এই সাজা দেওয়া হবে। এ আইন কার্যকরের ভার দেওয়া হয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে।
সৌদির নতুন এই আরও আইনে বলা হয়েছে, বিদেশি নাগরিকদের কেউ ভিক্ষা করলে তাকে সাজাভোগের পর স্বদেশে ফেরত পাঠানো হবে। একবার ফেরত গেলে তিনি জীবনে আর কখনোই কাজের জন্য সৌদিতে ঢুকতে পারবেন না। তবে বিদেশি ভিক্ষুকদের কেউ যদি কোনো সৌদি নারীর স্বামী বা সন্তান হন, তাহলে স্বদেশে ফেরত যাওয়া থেকে বেঁচে যাবেন।
আইনের চার অনুচ্ছেদে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে সৌদি ভিক্ষুকদের সামাজিক, স্বাস্থ্যগত, মনস্তাত্ত্বিক ও অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করে সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।
সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০১৮ সালে দেশটিতে ২ হাজার ৭১০ জন ভিক্ষুককে গ্রেপ্তার করা হয়েছিল। এদের মধ্যে ২ হাজার ১৪০ জনই ছিলেন নারী।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে