
ইসরায়েলি সৈন্যদের গুলিতেই ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘ। বৈশ্বিক সংস্থাটি বলেছে, তাদের কাছে যেসব তথ্য-প্রমাণ রয়েছে, তা থেকে নিশ্চিত হওয়া গেছে যে ১১ মে শিরিন আবু আকলেহ ইসরায়েলি সৈন্যদের গুলিতেই নিহত হয়েছিলেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ শুক্রবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয় ইউএনওএইচসিএইচআরের মুখপাত্র রাভিনা সামদাসানি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।
জেনেভায় সাংবাদিকদের রাভিনা বলেন, ‘আমরা যেসব তথ্য সংগ্রহ করেছি, তা থেকে দেখা গেছে যেসব গুলিতে আবু আকলেহ নিহত হয়েছেন এবং তাঁর সহকর্মী আলি সাম্মৌদি আহত হয়েছেন তা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর দিক থেকেই এসেছে। সশস্ত্র ফিলিস্তিনিদের কাছ থেকে নয়।’
রাভিনা সামদাসানি আরও বলেন, ইউএনওএইচসিএইচআরের যেসব তথ্য হাতে পেয়েছে, তা থেকে দেখা গেছে, ‘ওই সময় ঘটনাস্থলে সাংবাদিকদের আশপাশেও সশস্ত্র ফিলিস্তিনিদের কোনো কার্যকলাপ ছিল না।’
রাভিনা সামদাসানি আরও বলেন, ‘ইসরায়েলি বাহিনীর দিক থেকে সাংবাদিকদের দলটির দিকে সরাসরি লক্ষ্য স্থির করেই গুলি ছোড়া হয়।’
গত ১১ মে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক শিরিন আবু আকলেহ ইসরায়েলি বাহিনীর অভিযানের সংবাদ সংগ্রহের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তাঁর মৃত্যুর ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ফিলিস্তিনিরা এই হত্যাকাণ্ডের প্রতিবাদে মুখর হয়ে ওঠে।
এর আগে ঘটনাস্থলে থাকা একাধিক প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানান, আবু আকলেহ ইসরায়েলি বাহিনীর গুলিতেই নিহত হন। বিশ্বের বিভিন্ন গণমাধ্যম পরিচালিত একাধিক তদন্ত থেকেও একই ফলাফল পাওয়া যায়।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে