সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ ও রাব আল-খালি মরুভূমিতে সাতটি তেল ও গ্যাসের মজুত আবিষ্কারের কথা জানিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ।
সৌদি আরবের জ্বালানিমন্ত্রী আবদুল আজিজ বিন সালমান বলেছেন, সৌদি আরবের তেল কোম্পানি সৌদি আরামকো দুটি অপ্রচলিত তেলক্ষেত্র, একটি তেলের খনি, দুটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র ও দুটি প্রাকৃতিক গ্যাসের খনি আবিষ্কার করেছে।
নতুন খোঁজ পাওয়া এই সাত মজুতের মধ্যে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে দুটি অপ্রচলিত তেলক্ষেত্র ও একটি খনি এবং রাব আল-খালি মরুভূমিতে দুটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র ও দুটি খনি আবিষ্কার করা হয়েছে। পূর্বাঞ্চলীয় প্রদেশে আবিষ্কৃত লাদাম তেলকূপের পাশেই অবস্থিত লাদাম-২ নামের কূপ থেকে খুব হালকা ‘আরব গ্রেডের’ তেল পাওয়া যাবে এবং প্রতিদিন ৫ হাজার ১০০ ব্যারেল হারে তেল উত্তোলন করা সম্ভব হবে। একই সঙ্গে প্রতিদিন প্রায় ৪৯ লাখ ঘনফুট গ্যাস পাওয়া যাবে।
এ ছাড়া, পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-ফারুক তেলক্ষেত্রের আল-ফারুক-৪ কূপের পাশেই আরেকটি তেল খনি পাওয়া গেছে। এখানে গ্যাসের একটি মজুত পাওয়া গেছে। এর বাইরে পূর্বাঞ্চলীয় প্রদেশে উনাইজাহ বি/সি নামে একটি গ্যাসের মজুত পাওয়া গেছে, যা অঞ্চলটির ‘মাজালিজ’ তেলক্ষেত্রে অবস্থিত।
নতুন আবিষ্কৃত গ্যাসক্ষেত্র বা খনিগুলোর মধ্যে একটি রাব আল-খালি মরুর আল-জাহাক কূপের কাছাকাছি অবস্থিত। একই অঞ্চলের আল-কাতুফ কূপের কাছেও আরেকটি গ্যাসক্ষেত্রের উপস্থিতি পাওয়া গেছে। অপর গ্যাস খনিটি হলো হানিফা। এটিও রাব আল-খালিতেই অবস্থিত।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩৫ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে