
ইয়েমেনে মার্কিন বাহিনীর হামলার জবাবে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গত রোববার (১৪ জানুয়ারি) লোহিত সাগরে এ হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনী। তবে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
বিবিসির এক প্রতিবেদন অনুসারে, লোহিত সাগরের হুদায়দাহ উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস লাবুনকে লক্ষ্য করে একটি অ্যান্টি–শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুটে আসে। যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করে।
গত রোববার বিকেলের এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।
হুতিদের সামরিক সক্ষমতা দুর্বল করতে ইয়েমেনের বেশ কয়েকটি অঞ্চলে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এর পরেই মার্কিন জাহাজে ক্ষেপণাস্ত্র ছোড়ে হুতিরা। লোহিত সাগরে ইসরায়েলগামী পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতি বিদ্রোহী।
গত শুক্রবার (১২ জানুয়ারি) ইয়েমেনের অস্ত্রাগার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাসহ প্রায় ৩০টি স্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এর পরদিন শনিবার হুতিদের র্যাডার সাইট লক্ষ্য করে আবারও হামলা করে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আমাদের জনগণকে রক্ষা করতে এবং আন্তর্জাতিক বাণিজ্যের অবাধ প্রবাহ অব্যাহত রাখতে ভবিষ্যতে আরও পদক্ষেপ নিতে পিছপা হব না।’
যুক্তরাজ্যও বলছে, তারা হুতিদের বিরুদ্ধে আরও পদক্ষেপ নিতে প্রস্তুত।
গত রোববার বিশিষ্ট হুতি সমর্থক হুসাইন আল-বুখাইতি বিবিসিকে বলেন, ইয়েমেনের ওপর হামলা চলতে থাকলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করবে হুতি যোদ্ধারা।
রাজনৈতিক ও সামরিক গোষ্ঠী হুতি ইয়েমেনের রাজধানীসহ বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে। ইরান থেকে অস্ত্র পাওয়া এ গোষ্ঠীটি হামাসের প্রধান মিত্র।
গত ১৯ নভেম্বর থেকেই লোহিত সাগরের বাণিজ্য জাহাজগুলো লক্ষ্য করে অন্তত ২৭টি হামলা চালিয়েছে হুতিরা। লোহিত সাগরের এ পথটি বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের প্রধান একটি রুট।
গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরু করার পর ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলগামী এবং ইসরায়েলের সব জাহাজে হামলা চালানোর ঘোষণা দেয় হুতিরা। তবে, এ বাহিনী এমন কিছু জাহাজেও হামলা করে বসে যার ইসরায়েলের সঙ্গে স্পষ্ট কোনো সম্পর্ক নেই।
হামলাগুলোর কারণে প্রধান পণ্য পরিবহন কোম্পানিগুলো এ পথের বিকল্প হিসেবে আফ্রিকার দক্ষিণাঞ্চলের দীর্ঘ পথ ব্যবহার করা শুরু করেছে। বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব পড়ছে।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১৮ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে