অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের জেনিন শহরের একটি শরণার্থীশিবিরে ইসরায়েলি বাহিনীর তথাকথিত অভিযানে অন্তত সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১২ জন। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থীও আছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফের দাবি, জেনিন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর দুর্ভেদ্য ঘাঁটি হয়ে উঠেছিল। আর সেখান থেকে তাদের সরানোর লক্ষ্যেই আজ মঙ্গলবার সকালে এই ‘কাউন্টার টেররিজম’ অভিযান শুরু করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি দখলদার বাহিনী।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী জেনিনের শরণার্থীশিবিরে অভিযান শুরুর অল্প পরেই ইসরায়েলি বাহিনীর সদস্য ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় জেনিনে অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১২ জন।
নিহতদের মধ্যে একজন চিকিৎসক, একজন শিক্ষক ও একজন শিক্ষার্থী বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ছাড়া আহতদের মধ্যেও বেশ কয়েকজন শিক্ষার্থী আছে। তারা আরও জানিয়েছে, ইসরায়েলি অভিযানের কারণে শরণার্থীশিবিরটির একটি বিদ্যালয় থেকে সব শিক্ষক-শিক্ষার্থীকে বের করে দেওয়া হয়।
এদিকে, আজ মারা যাওয়া সাতজনসহ গত ৭ অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। নিহতদের এক-তৃতীয়াংশই শিশু। এ ছাড়া, ইসরায়েলি বাহিনীর হামলায় আহত হয়েছে প্রায় ৫ হাজার ফিলিস্তিনি।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে