সংঘাতপূর্ণ সিরিয়া থেকে ইসলামিক বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডারদের সরিয়ে নিয়েছে ইরান। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সিরিয়ায় বিপ্লবী গার্ডের কর্মকর্তাদের লক্ষ্য করে বেশ কয়েকবার হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। আর এসব হামলার কারণে গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সরিয়ে নিয়েছে দেশটি।
সূত্রগুলো আরও জানিয়েছে, সিরিয়ায় নিজেদের প্রভাব ধরে রাখতে এখন থেকে স্থানীয় শিয়া গোষ্ঠীগুলোর ওপর নির্ভর করবে ইরান।
প্রায় এক যুগ আগে প্রেসিডেন্ট বাসার আল আসাদকে সহায়তা করতে সিরিয়ায় যান বিপ্লবী গার্ডের কর্মকর্তা ও সেনারা। তবে গত ডিসেম্বর থেকে অর্ধ ডজনেরও বেশি কর্মকর্তা ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। যার মধ্যে বিপ্লবী গার্ডের গোয়েন্দা শাখার এক উচ্চপদস্থ জেনারেলও আছেন।
সূত্রগুলো আরও জানিয়েছে, ইরানের কট্টরপন্থীরা এসব হামলার প্রতিশোধ নেওয়ার দাবি জানাচ্ছেন; তা সত্ত্বেও ইরান বিপ্লবী গার্ডের কর্মকর্তাদের প্রত্যাহার করে নিয়েছে। কারণ তারা মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে সরাসরি জড়িত হতে চায় না।
তবে সিরিয়া ছাড়ার কোনো ইচ্ছা ইরানের নেই বলে জানিয়েছে সূত্রগুলো। কিন্তু সিরিয়া নিয়ে নতুন করে ভাবার বিষয়টি দেখাচ্ছে, হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্যে কতটা বিস্তৃত হচ্ছে।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর দাবি, এই যুদ্ধে সিরিয়া থেকে হামাসকে সহযোগিতা করছিলেন বিপ্লবী গার্ডের কর্মকর্তারা।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে