
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) নেতা শাহবাজ শরিফ। জাতীয় পরিষদে দেওয়া প্রথম ভাষণেই তিনি সরকারি চাকরিজীবীদের ন্যূনতম বেতন বাড়িয়ে ২৫ হাজার রুপি করার ঘোষণা দিয়েছেন। যা ১ এপ্রিল থেকেই কার্যকর হচ্ছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন।
ভাষণে তিনি পেনশন ১০ শতাংশ বাড়িয়ে দেওয়ার ঘোষণাও দিয়েছেন। এছাড়া তিনি রমজান প্যাকেজের আওতায় কম দামে গমের আটা দেওয়ার কথা বলেছেন।
দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ছোট প্রদেশের অগ্রগতির জন্য ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, তরুণদের কারিগরি শিক্ষা ও ল্যাপটপ দেওয়া হবে।
প্রসঙ্গত, জাতীয় পরিষদ অধিবেশন শুরুর আগেই সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) জাতীয় পরিষদের সদ্যসার একযোগে পদত্যাগের ঘোষণা দেন। পিটিআই প্রধানমন্ত্রী নির্বাচনের অধিবেশন বর্জন করায় শাহবাজ শরিফ তাঁর জোটের ১৭৪ জন আইনপ্রণেতার রায়ে নির্বাচিত হন। শাহবাজের প্রতিদ্বন্দ্বী ছিলেন পিটিআইয়ের শাহ মাহমুদ কোরেশি। কিন্তু ইমরানের দল পদত্যাগ করায় শাহবাজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই।
এর আগে পাকিস্তানের জাতীয় পরিষদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ইমরান খানের দল পিটিআইয়ের সদস্যরা। সোমবার দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের মাত্র কয়েক মিনিট আগে তাঁরা এ ঘোষণা দেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আদালত যে জরুরি ক্ষমতার আওতায় শুল্ক আরোপের পথ আটকে দিয়েছে, তার পরিবর্তে তিনি অন্য আইনি পন্থা ব্যবহার করবেন—যেগুলো থেকে আরও বেশি রাজস্ব আদায় সম্ভব হতে পারে।
৮ মিনিট আগে
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ইরানের শাসন পরিবর্তনের প্রচেষ্টাও এই...
১ ঘণ্টা আগে
গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
২ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৪ ঘণ্টা আগে