দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে শুরু হয়েছে বিশ্বের ২০টি দেশের যৌথ সামরিক মহড়া। দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি এলাকায় এই মহড়া শুরু হয়েছে। এ নিয়ে সপ্তমবারের মতো এই যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল রোববার আফগানিস্তানের সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার পাব্বি এলাকায় এই যৌথ মহড়ায় শুরু হয়েছে। পাব্বিতে অবস্থিত পাকিস্তানের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারে সপ্তম ইন্টারন্যাশনাল পাকিস্তান আর্মি টিম স্পিরিট এক্সারসাইজ-২০২৪ শুরু হয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই যৌথ মহড়ার স্থায়ীত্ব হবে ৬০ ঘণ্টা। দীর্ঘ এই মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলোর সশস্ত্রবাহিনীর মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে সহযোগিতা বাড়ানোর দিকেই নজর দেওয়া হবে। বিশেষ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে উদ্ভূত জটিল পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্রবাহিনীগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোই এই মহড়ার মূল লক্ষ্য।
পাকিস্তান ছাড়াও এই মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলো হলো—যুক্তরাষ্ট্র, বাহরাইন, জর্ডান, কাজাখস্তান, মালদ্বীপ, মরক্কো, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তুরস্ক ও উজবেকিস্তান। এই দেশগুলো সরাসরি মহড়ায় অংশ নিয়েছে। এই দেশগুলো ছাড়াও আজারবাইজান, বেলারুশ, চীন, মিয়ানমার, জার্মানি, ইন্দোনেশিয়া, জাপান ও ওমান পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ করেছে।
পাকিস্তান সেনাবাহিনী এই মহড়া ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বিবৃতিতে আরও বলেছে, প্রতিবছর অনুষ্ঠিত উদ্ভাবনী ধারণা ও দেশগুলোর মধ্যে পারস্পরিক সর্বোত্তম অনুশীলন কৌশল আদান-প্রদানের সুযোগ দেয় যার মাধ্যমে আন্তর্দেশীয় সামরিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি সৈনিকদের মৌলিক বৈশিষ্ট্যগুলোকে উন্নত করতে সহায়তা করবে।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
৪০ মিনিট আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে