
ভেঙে দেওয়া হয়েছে পাকিস্তান জাতীয় পরিষদ। গতকাল বুধবার পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি দেশটির জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার বিলে সই করেন। এর মধ্য দিয়ে জাতীয় পরিষদের মেয়াদ শেষ হওয়ার তিন দিন আগেই ক্ষমতা ছেড়ে দিল শাহবাজ শরিফের নেতৃত্বের সরকার। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বুধবার পাকিস্তানের জাতীয় পরিষদের নিম্নকক্ষে পার্লামেন্ট ভেঙে দেওয়ার সুপারিশ করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পরে সেই সুপারিশের সারসংক্ষেপ পাঠানো হয় প্রেসিডেন্ট আরিফ আলভির কার্যালয়ে। প্রধানমন্ত্রীর সুপারিশ অনুসারে প্রেসিডেন্ট সেদিনই পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিলে স্বাক্ষর করেন।
পাকিস্তানের প্রেসিডেন্ট কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তান সংবিধানের ৫৮ (১) অনুচ্ছেদের আওতায় প্রেসিডেন্ট আরিফ আলভি প্রধানমন্ত্রীর সুপারিশে জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন।’ প্রেসিডেন্ট এই বিলে স্বাক্ষর করার পর স্বাভাবিকভাবেই দেশটির মন্ত্রিপরিষদ বিলুপ্ত হয়ে গেছে।
এদিকে, জাতীয় পরিষদ ভেঙে গেলেও এখনো বেলুচিস্তানের প্রাদেশিক পরিষদ ভেঙে দেননি মুখ্যমন্ত্রী আবদুল কুদ্দুস বিজেঞ্জো। তিনি জানিয়েছেন, তিনি এ বিষয়ে গভর্নর আবদুল মালিক ওয়ালির কাকারের কাছে কোনো সুপারিশ পাঠাননি। গত মঙ্গলবার বেলুচিস্তানের প্রাদেশিক পরিষদের সর্বশেষ অধিবেশনের শেষ দিন ছিল।
এদিকে, ক্ষমতায় থাকার শেষ দিনে শেষবারের মতো মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেছেন শাহবাজ শরিফ। পাশাপাশি জাতীয় পরিষদের নিম্নকক্ষে বিদায়ী ভাষণ দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে শাহবাজ শরিফ জানান, সেদিনই ছিল তাঁর সরকারের শেষ দিন। তিনি জানান, ক্ষমতাসীন জোট সরকার দেশের স্বার্থে তাদের রাজনৈতিক পুঁজিকে বিসর্জন দিয়েছে। বিশেষ করে দেশকে বিশাল আকারের ঋণ থেকে মুক্ত করতে তাঁর সরকার শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছে।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩৯ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে