যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভ বা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে বিরোধী রিপাবলিকান পার্টি। ডেমোক্রেটিক পার্টির ২১২ আসনের বিপরীতে তারা পেয়েছে ২১৮ আসন। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পেয়েই তারা ঘোষণা দিয়েছে, বাইডেনের পরিবারের বিষয়ে ‘শীর্ষ অগ্রাধিকার’ ভিত্তিতে তদন্ত করা হবে।
আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
আইনপ্রণেতারা বলছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিদেশে ব্যবসায়িক লেনদেন খতিয়ে দেখা হবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৫২ বছর বয়সী হান্টার বাইডেনের বিরুদ্ধে এরই মধ্যে নির্বাহী তদন্ত চলমান। তবে এখনো তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।
হান্টার বাইডেন কর ফাঁকি ও জালিয়াতি করেছেন বলে অভিযোগ করেছেন রিপাবলিকান নেতারা। তবে এসব অভিযোগের জবাব দিতে হান্টারকে প্রতিনিধি পরিষদে ডাকার কোনো ঘোষণা দেওয়া হয়নি।
রিপাবলিকানরা বলছেন, হান্টার বাইডেনের ব্যবসা-বাণিজ্যের সঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেনের সংশ্লিষ্টতা কতটুকু সেই বিষয়টিও তদন্ত করা হবে। এমনকি জো বাইডেন যখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন তখনো তিনি ছেলেকে ব্যবসা-বাণিজ্যে কোনো বাড়তি সুবিধা দিয়েছেন কি না সেটিও দেখা হবে।
নিম্ন পরিষদের চেয়ারম্যান জেমস কোমার বলেন, ‘সর্বোচ্চ দায়িত্বে থেকে নিজের পরিবারকে ধনী করতে জো বাইডেনের যুক্ত থাকা, এটি ক্ষমতার অপব্যবহার। আমি পরিষ্কার বলতে চাই, জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করা এটি আগামী কংগ্রেসে আমাদের প্রধান লক্ষ্য থাকবে।’
তবে এসব অভিযোগের বিষয়ে হান্টার বাইডেনের আইনজীবী ক্রিস্টোফার ক্লার্ক বলেন, ‘রিপাবলিকানদের এসব ঘোষণায় হান্টার বাইডেন কোনো মন্তব্য করেননি।’
সংবাদ সম্মেলনে রিপাবলিকান পার্টির আরেক জ্যেষ্ঠ নেতা জিম জর্ডান উপস্থিত ছিলেন। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘বাইডেন পরিবারের ব্যবসায়িক কার্যক্রম যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।’

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে