যুক্তরাষ্ট্রের ইয়োসেমাইট ন্যাশনাল পার্ক নানা কারণেই পর্যটকদের অন্যতম আকর্ষণস্থল। ক্যালিফোর্নিয়াতে এবার রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। ফলে সম্প্রতি অনেক পর্যটকই বিখ্যাত ঝরণার দেখা পেয়েছেন। এল ক্যাপিটান পর্বতের অশ্বখুর ঝরণার শরীর বেয়ে গলিত লাভার মতো পানির পতন দেখে মুগ্ধ হয়েছেন তাঁরা।
অশ্বখুর ঝরণা সাধারণত বছরের এই সময়টাতে দেখা যায় না। কিন্তু সাম্প্রতিক সময়ে এই এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এতে মানুষ ও পশুপাখির কিছুটা ভোগান্তি হলেও প্রাণ ফিরে পেয়েছে ঝরণা। ফলে বিখ্যাত ‘অগ্নিঝরণা’ দেখারও সৌভাগ্য হলো অনেকের।
এই অগ্নিঝরণা দেখা যায় সাধারণত ফেব্রুয়ারির শেষ নাগাদ বিকেলের দিকে। তবে অবশ্যই পরিষ্কার আকাশ আর ঝলমলে রোদ থাকতে হয় এবং সূর্যের আলো একটি নির্দিষ্ট কোণে ঝরণার পানির ওপর পড়তে হয়। তবেই দেখা যায় আগুনঝরা অশ্বখুর ঝরণা।
চলতি বছরের শুরুর দিকে এই দৃশ্য দেখার জন্য পর্যটকদের এতোই চাপ ছিল যে, ইয়োসেমাইট ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষকে অনলাইন বুকিং ব্যবস্থা চালু করতে হয়েছিল।
গত সোমবার পার্ক কর্তৃপক্ষ একটি ফেসবুক পোস্টে জানায়, ইয়োসেমাইট উপত্যকায় ৩৬ ঘণ্টায় ৬ ইঞ্চির (১৫২.৪ মিলিমিটার) বেশি বৃষ্টিপাত হয়েছে। আর উপত্যকায় অধিতর উঁচু এলাকাগুলোতে কয়েক ফুট পর্যন্ত গভীর তুষারপাতও হয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১৯ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে