আসন্ন মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘চীনের প্রেসিডেন্ট সি আমাকে সম্মান করেন কারণ তিনি জানেন আমি উন্মাদ।’ মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় বোর্ডের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি হোয়াইট হাউসে ফিরে আসলে চীন তাকে উত্তেজিত করার সাহস পাবে না কারণ প্রেসিডেন্ট শি চিনপিং জানেন রিপাবলিকান ট্রাম্প ‘পাগল’।
আগামী মাসে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চীন যদি তাইওয়ান অবরোধ করতে চাইলে তিনি দেশটির ওপর কড়া শুল্ক আরোপ করবেন বলে জানিয়েছেন। ট্রাম্প বলেন, ‘আমি বলব, আপনি যদি তাইওয়ান দখল করতে যান—তবে আমি এটি করার জন্য দুঃখিত, আমি আপনার ওপর ১৫০ থেকে ২০০ শতাংশ কর আরোপ করতে যাচ্ছি।’
নির্বাচনী প্রচারে এই রিপাবলিকান প্রার্থী বলেছেন, ট্রাম্প আবার নির্বাচিত হলে আমেরিকার প্রতিপক্ষরা মার্কিন স্বার্থের বিরুদ্ধে কাজ করবে না। কারণ তাঁরা জানে ট্রাম্প কতটা কঠিন ও অপ্রত্যাশিত ব্যবস্থা নিতে পারে।
তিনি ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় বোর্ডকে বলেছেন, ‘তাইওয়ানের অবরোধ ঠেকাতে আমাকে সামরিক শক্তি ব্যবহার করতে হবে না, কারণ প্রেসিডেন্ট সি আমাকে সম্মান করেন এবং তিনি জানেন আমি পাগল।’
প্রেসিডেন্ট সি সম্পর্কে ট্রাম্প বলেন, ‘তার সঙ্গে আমার খুব দৃঢ় সম্পর্ক ছিল। তিনি আসলেই একজন ভালো মানুষ ছিলেন। আমি বন্ধু বলতে চাই না, আমি বোকামি করতে চাই না, তবে আমি তার সঙ্গে দুর্দান্ত ছিলাম।’ সি খুব কঠিন মেজাজের ব্যক্তি বলেও জানান ট্রাম্প।
এদিন ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্কের ইতিবাচক দিক তুলে ধরে বলেছেন, ‘আমি তাঁর সঙ্গে দুর্দান্ত ছিলাম।’ তবে এর আগে ট্রাম্প পুতিনের প্রশংসা করার জন্য সমালোচিত হয়েছেন।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে