
মেক্সিকোতে অপহরণের শিকার হয়েছিলেন যুক্তরাষ্ট্রের চার নাগরিক। এদের মধ্যে দুজন নিহত হয়েছেন। বাকি দুজনকে জীবিত উদ্ধার করা হয়। যুক্তরাষ্ট্রে ফিরে এসেছেন জীবিত উদ্ধার ওই দুই ব্যক্তি। ম্যাক্সিকান ও আমেরিকান কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, গত ৩ মার্চ টেক্সাস থেকে সীমান্ত পেরিয়ে মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চল তামাউলিপাসের মাতামোরোস শহরে গেলে চারজনকে অপহরণ করে অস্ত্রধারীরা। ওই চারজন কসমেটিক সার্জারির জন্য সেখানে গিয়েছিলেন বলে তাঁদের স্বজনরা গণমাধ্যমকে জানিয়েছেন।
দুই নাগরিককে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং মরদেহ দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের কর্মকর্তারা। মাতামোরোসের বাইরে নির্জন এলাকার একটি কাঠের পরিত্যক্ত বাড়ি থেকে দুজনের মরদেহ উদ্ধার করে ম্যাক্সিকান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই দুজনকে গুলি করে হত্যা করা হয়। বাকি দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য টেক্সাসে পাঠানো হয়েছে।
অপহরণের এ ঘটনায় ২৪ বছর বয়সী হোসে ‘এন’ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘আমরা এই হামলায় নিহতদের পরিবার ও কাছের মানুষদের প্রতি গভীর সমবেদনা জানাই।’
এ ছাড়া মেক্সিকোর তামাউলিপাসের অ্যাটর্নি জেনারেল ইরভিং ব্যারিওস মোজিকা এক টুইটার পোস্টে বলেছেন, ‘মাতামোরোসে মার্কিন কনস্যুলেটের সহযোগিতায় বেঁচে থাকা দুজনকে মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পৌঁছে দেওয়া হয়েছে।’
এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমাদের দেশে এমনটি ঘটেছে বলে আমরা অত্যন্ত দুঃখিত এবং আমরা নিহতদের পরিবার, বন্ধুবান্ধব এবং যুক্তরাষ্ট্র সরকারের প্রতি গভীর সমবেদনা জানাই।’ আঞ্চলিক শান্তি নিশ্চিত করতে কাজ চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৩৬ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে