
নিয়োগের মাত্র তিন দিনের মাথায় পেরুর প্রধানমন্ত্রী হেক্টর ভ্যালর পিন্টোকে অপসারণ করলেন দেশটির প্রেসিডেন্ট। ২০১৬ সালে পারিবারিক সহিংসতা ঘটিয়েছিলেন এমন অভিযোগ তুলে গতকাল শুক্রবার তাঁকে অপসারণ করা হয়। প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলো বলেন, ‘আমি মন্ত্রিসভা পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছি।’ তাঁর এই বক্তব্যের অর্থ হচ্ছে, প্রধানমন্ত্রী হেক্টর ভ্যালার আর স্বপদে নেই।
এএফপির প্রতিবেদনে বলা হয়, বামপন্থী কাস্তিলো একটি সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে এই পরিবর্তনের ঘোষণা দেন। তবে সেই ভাষণে তিনি ভ্যালর পিন্টোর নাম উল্লেখ করেননি।
গত বৃহস্পতিবার ৬২ বছর বয়সী ভ্যালর পিন্টো প্রথম তোপের মুখে পড়েন। ওই দিন স্থানীয় সংবাদপত্রগুলো তাঁর নামে পারিবারিক সহিংসতার অভিযোগ এনে সংবাদ পরিবেশন করে। তাতে বলা হয়, ভ্যালর পিন্টোর স্ত্রী ও বিশ্ববদ্যালয়ে পড়ুয়া মেয়ে অভিযোগ করেছেন যে ২০১৬ সালে তিনি পারিবারিক সহিংসতা ঘটিয়েছিলেন।
এই সংবাদ প্রকাশের পর শুক্রবার কংগ্রেসের স্পিকার প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনজন মন্ত্রীও তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলেন। পররাষ্ট্রমন্ত্রী সিজার ল্যান্ডা টুইটারে লিখেছেন, জনসেবার জন্য অভিযোগমুক্ত কর্মকর্তা প্রয়োজন।
প্রকাশিত সংবাদের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভ্যালর পিন্টো। তিনি বলেন, ‘আমি নিপীড়নের শিকার। আমি কখনোই পারিবারিক সহিংসতার জন্য দোষী সাব্যস্ত হইনি। এটা আমার বিরুদ্ধে স্রেফ ষড়যন্ত্র।’

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে