
সম্প্রতি ভারতে সফর করার কথা ছিল মহাকাশ সংস্থা স্পেসেক্স ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মালিক ইলন মাস্কের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি বৈঠক করার কথাও ছিল তাঁর। ভারতে ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন মাস্ক, এই আলোচনাও শোনা যাচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে ভারত সফর বাতিল করে চীনে হাজির হন এ প্রযুক্তি বিলিয়নিয়ার।
ভারতের বদলে চীনকে বেছে নেওয়ার বিষয়ে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন শিক্ষাবিদ, উদ্যোক্তা এবং লেখক বিবেক ওয়াধাওয়া জানিয়েছেন, তিনি অনেক আগেই ইলন মাস্ককে চীনের বিষয়ে সতর্ক করেছিলেন।
গতকাল সোমবার এক্স হ্যান্ডলে বিবেক বলেন, চীনারা অন্ধ বানিয়ে লুট করবে—এমন হুঁশিয়ারি বার্তা তিনি মাস্ককে অনেক আগেই দিয়েছিলেন। সিদ্ধান্ত পরিবর্তন করে মাস্ককে ভারতে উৎপাদন নিয়ে ভাবার পরামর্শও দিয়েছিলেন তিনি।
মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে সেন্টার ফর রাশিয়া ইউরোপ এশিয়া স্টাডিজের পরিচালক টেরিসা ফ্যালনের একটি বক্তব্য শেয়ার করে ওই সতর্কতার কথা জানান বিবেক।
ফ্যালনের বক্তব্য শেয়ার করে বিবেক লিখেছেন, ‘চীনে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বেন ইলন। কয়েক বছর আগেই আমি তাঁকে (ইলন মাস্ক) ই–মেইলে চীনের ঝুঁকি নিয়ে বলেছিলাম। তাঁকে সতর্ক করেছিলাম এই বলে যে, চীনারা তাঁকে অন্ধ বানিয়ে সব লুট করবে। এর বদলে ভারতে উৎপাদন নিয়ে ভাবার কথাও তাঁকে বিবেচনা করতে বলেছিলাম।’
বিবেক ওয়াধাওয়া যে পোস্টটি শেয়ার করেছেন সেই পোস্টটি গত ১২ মে এক্সে পোস্ট করেছিলেন টেরিসা ফ্যালন। মার্কিন গাড়ি নির্মাতারা চীনে ব্যর্থ হচ্ছেন এমন একটি ইউটিউব ভিডিওর লিংক দিয়ে মার্কিন এবং ইউরোপীয় উদ্যোক্তাদের সতর্ক করেছিলেন টেরিসা।
গত এপ্রিলে প্রযুক্তি বিলিয়নিয়ার ইলন মাস্ক ভারত সফরের বিষয়ে শেষ মুহূর্তে বলেছিলেন, তিনি টেসলার গুরুত্বপূর্ণ ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশের এই সময়ে ভারতে যাবেন না। তবে বিনিয়োগ পরিকল্পনার অংশ হিসেবে চলতি বছরের শেষদিকে ভারতে সফর করার সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেছিলেন।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে