
ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তানের খোরাশান অঞ্চলের শীর্ষ নেতা সানাউল্লাহ গাফারির অবস্থান জানতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার দেশটির স্টেট ডিপার্টমেন্ট বলেছে, যদি কেউ সানাউল্লাহ গাফারির অবস্থান জানাতে পারেন, তাঁকে ১ কোটি মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া গত বছরের ২৬ আগস্ট কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে পেতে সহায়তা করবে এমন তথ্য দিলেও পুরস্কৃত করা হবে।
সে সময় কাবুল বিমানবন্দরে হামলার জন্য আইএসআইএস-খোরাসান (আইএস-কে) শাখাকে দায়ী করা হয়েছিল। ওই হামলায় যুক্তরাষ্ট্রের ১৩ সৈন্যসহ অন্তত ১০০ মানুষের মৃত্যু হয়েছিল।
ওয়াশিংটন বলছে, সানাউল্লাহ গাফারির আরেক নাম শাবাব আল-মুহাজির। তাঁকে ২০২০ সালের জুনে খোরাশান শাখার প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে ইসলামিক স্টেট (আইএসআইএস)।
এদিকে, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, গাফারির নেতৃত্বেই আফগানিস্তান অঞ্চলে আইএসআইএসের সব কার্যক্রম পরিচালিত হয়। তিনিই সব অপারেশনের অর্থায়নের ব্যবস্থা করেন। তাঁকে গত বছরের নভেম্বর থেকে ‘বিদেশি সন্ত্রাসী’ হিসেবে কালো তালিকাভুক্ত করে রাখা হয়েছে।
গাফারি সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না। তিনি খুব সম্ভবত আরব অঞ্চল থেকে এই এলাকায় এসেছেন। আইএস-কের এই শীর্ষ নেতা আল-কায়েদা কমান্ডার বা হাক্কানি নেটওয়ার্কের প্রাক্তন সদস্য ছিলেন বলে গুজব রয়েছে।
গত কয়েক বছরে আফগানিস্তান ও পাকিস্তান অঞ্চলের মসজিদ, মাজার, জনসমাগমস্থল ও হাসপাতালে যত সন্ত্রাসী হামলা হয়েছে, তার পেছনে আইএসআইএস-কে শাখাকে দায়ী করা হয়।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
৩৯ মিনিট আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে