
বিদেশি উৎস থেকে ঘুষ গ্রহণের ফেডারেল অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে দ্য গার্ডিয়ানের এক ব্রেকিং নিউজে এই খবর জানা গেছে।
মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ, এরিক অ্যাডামস মেয়র হিসেবে তাঁর মেয়াদের আগে এবং মেয়াদকালে একাধিক বিদেশি উৎস থেকে বিলাসী আন্তর্জাতিক ভ্রমণের মতো সুবিধা চেয়েছিলেন এবং গ্রহণ করেছিলেন। যেসব ধনী ব্যবসায়ীর কাছ থেকে তিনি এসব সুবিধা গ্রহণ করেছিলেন, তাঁদের মধ্যে তুরস্কের একজন সরকারি কর্মকর্তাও আছেন।
বলা হচ্ছে, তুর্কি কর্মকর্তার কাছ থেকে বিনা মূল্যে এবং প্রচুর ছাড়ে তুর্কি এয়ারলাইনসে করে তুরস্ক, ভারত ও ঘানায় বিলাসবহুল ভ্রমণ করেছিলেন অ্যাডামস। মূলত ওই কর্মকর্তা নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত তুর্কি কনস্যুলেটের প্রবিধান সম্পর্কিত একটি বিষয়ে অ্যাডামসের সাহায্য চাইতে গিয়েছিলেন।
পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে এটাও উল্লেখ আছে যে মিথ্যা শংসাপত্রের মাধ্যমে এরিক অ্যাডামসের প্রচারাভিযান ১০ হাজার ডলারের বেশি তহবিল পেয়েছে।
তদন্ত করতে গিয়ে এফবিআই এজেন্টরা মেয়র অ্যাডামসের সরকারি বাসভবনে প্রবেশ করেছিলেন। পরে অভিযোগ প্রকাশের কয়েক ঘণ্টা আগে স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে অ্যাডামসের ফোন জব্দ করেন তাঁরা।
এর আগে, বুধবার রাতে প্রকাশিত একটি ভিডিও বক্তব্যে অ্যাডামস তাঁর বিরুদ্ধে যেকোনো অভিযোগের বিরুদ্ধে লড়াই করবেন বলে জানিয়েছিলেন। দাবি করেছিলেন, মিথ্যার ওপর ভিত্তি করে একটি মামলায় তাঁকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২৩ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
২ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে