যুক্তরাষ্ট্রে চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে শুরু হয়ে গেছে নির্বাচনী ডামাডোল। বিভিন্ন অঙ্গরাজ্যের প্রাইমারি ও ককাসের বাধা পেরিয়ে নিজ নিজ দল রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির পার্টির মনোনয়ন নিশ্চিত করেছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এ নিয়ে টানা দুইবার পরস্পরের মুখোমুখি হতে যাচ্ছেন তাঁরা। যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে বেশ বিরল ঘটনা।
এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে জরিপ প্রকাশ করতে শুরু করেছে একাধিক গণমাধ্যম। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের জরিপে দেখা গেছে, দুজনই সমান ৪৫ শতাংশ সমর্থন পেয়েছেন। জরিপে অংশ নেওয়া ভোটারদের ১০ শতাংশ এই দুজনের কাউকে ভোট দেবেন না বলে জানিয়েছেন।
ইকোনমিস্টের জরিপ থেকে দেখা গেছে, গত বছরের সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে হঠাৎ করে বাইডেনের জনপ্রিয়তা কমতে শুরু করে। বিপরীতে ট্রাম্পের জনপ্রিয়তা অনেকাংশ বাড়তে থাকে। ১৩ সেপ্টেম্বর ৪৪ পয়েন্ট নিয়ে ট্রাম্প ও বাইডেন সমান অবস্থানে দাঁড়ান। এরপর চলতি বছরের জানুয়ারির শেষ দিকে ৪৫ পয়েন্ট নিয়ে ট্রাম্প যখন এগিয়ে যান, বাইডেন তখন ৪২ পয়েন্টে আটকে ছিলেন। পরে অবশ্য বাইডেনের জনপ্রিয়তা কিছুটা বেড়েছে।
আবার বার্তা সংস্থা রয়টার্সের জরিপে দেখা যায়, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের তুলনায় মাত্র ১ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট বাইডেন। প্রায় এক সপ্তাহ ধরে চলা জরিপটি গত বুধবার শেষ হয়েছে। জরিপে অংশ নেওয়া ভোটারদের ৩৯ শতাংশ সমর্থন করেছেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনকে। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ৩৮ শতাংশের জনসমর্থন।
তাদের মধ্যে অনেক অংশগ্রহণকারী এই দুই প্রার্থীর কাউকেই সমর্থন জানাননি। ১১ শতাংশ ভোটার জানিয়েছেন, তাঁরা তৃতীয় কোনো প্রার্থীকে ভোট দেবেন। ৫ শতাংশ অংশগ্রহণকারী প্রার্থী বাছাই করা থেকে বিরত ছিলেন। এ ছাড়া বাকি ৭ শতাংশ ভোটার কী জবাব দেবেন তা জানেন না বলে জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে গত ৭০ বছরের মধ্যে এবারই প্রথম নির্বাচনী লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছেন বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট। এই প্রার্থীর অংশ নেওয়ার বিষয়টি মোটামুটি চূড়ান্ত হয়েছে। এদিকে এবারে নির্বাচনে বাইডেনের বয়স এবং ট্রাম্পের বিরুদ্ধে মামলার মতো বিষয় দুটিকে গুরুত্ব দিয়ে দেখছেন এবারের ভোটারেরা।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩৭ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে