মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব। এ সম্মান আল্লাহ প্রদত্ত। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আমি আদম সন্তানদের মর্যাদা দিয়েছি।’ (সুরা ইসরা: ৭০) অন্য সৃষ্টিজীবের ওপর মর্যাদাদানের পাশাপাশি আল্লাহ তাআলা মানুষকে সুন্দরতম অবয়বে সৃষ্টিও করেছেন। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে।’ (সুরা তিন: ৪)
কিন্তু কিছু মানুষ আল্লাহর দেওয়া সৌন্দর্যে সন্তুষ্ট হতে পারে না, কৃত্রিম উপায়ে দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ পরিবর্তন করে সৌন্দর্য বৃদ্ধির চেষ্টা করে। যেমন ভ্রু উপড়ে ফেলা, শরীরে উল্কি বা ট্যাঁটু আঁকা ইত্যাদি। এসব কাজ ইসলামে হারাম। রাসুল (সা.) এদের লানত করেছেন।
হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘সৌন্দর্য বাড়ানোর জন্য যে নারী উল্কি আঁকে ও আঁকায়, যে নারী ভ্রু উপড়ে ফেলে এবং যে নারী দাঁত কেটে চিকন করে দাঁতের মাঝখানে ফাঁক করে, যে কাজগুলোর মাধ্যমে আল্লাহর সৃষ্টির মধ্যে রূপান্তর ঘটে, এদের ওপর আল্লাহ অভিশাপ বর্ষণ করুন। আমি কেন তার ওপর অভিশাপ করব না, যাদের ওপর আল্লাহর রাসুল অভিশাপ করেছেন এবং মহান আল্লাহর কিতাবেই তা বিদ্যমান আছে।’ (বুখারি: ৫৯৪৮)
কৃত্রিম চুল লাগানোও নিষেধ। হজরত ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) পরচুলা ব্যবহারকারী এবং এ পেশাধারী, উল্কি অঙ্কনকারী এবং তা গ্রহণকারী নারীদের অভিশাপ দিয়েছেন। (বুখারি: ৫৯৪৭)
আল্লাহ তাআলা নারী-পুরুষের শারীরিক গঠন আকৃতিতে ভিন্নতা দিয়েছেন। পোশাকে রয়েছে ভিন্নতা। তবে কিছু কিছু মানুষ কথাবার্তা, কাজকর্মে এমনকি পোশাকের ক্ষেত্রেও বিপরীত লিঙ্গের সাদৃশ্য অবলম্বন করে। হাদিসের ভাষায় এসব অভিশপ্ত কাজ। হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, ‘নবী (সা.) ওসব পুরুষকে লানত করেছেন, যারা নারীর বেশ ধরে এবং ওসব নারীকে, যারা পুরুষের বেশ ধরে।’ (বুখারি: ৫৮৮৫)

শাশ্বত চেতনাবোধের বিনির্মাণ ও অনুপম মনুষ্যত্ব অর্জনের এক কার্যকর প্রশিক্ষণের বার্তা নিয়ে আগমন করে রমজান। শাবান মাসের শেষে পশ্চিম আকাশে বাঁকা চাঁদ উঁকি দিতেই ধরণির বুকে রহমতের ফল্গুধারা নেমে আসে। শুরু হয় মুমিন হৃদয়ের দীর্ঘ প্রতীক্ষার স্নিগ্ধ প্রহর—পবিত্র মাহে রমজান।
১২ ঘণ্টা আগে
দিন শেষে রাত নেমে এসেছে মক্কার আকাশে। ধীরে ধীরে রাত গভীর হচ্ছে। বাড়ছে নিস্তব্ধতা। কমছে কোলাহল। এসবের মাঝেই নতুন এক আলোর আগমনের অপেক্ষা। মক্কার এক প্রান্তে বসে অপেক্ষা করছেন এক ইহুদি পণ্ডিত। তাঁর চোখ আকাশের দিকে স্থির। মনোযোগ গভীর। দীর্ঘ অপেক্ষার পর তিনি তাঁর কাঙ্ক্ষিত বস্তু পেয়েছেন বলেই চেহারায়...
১২ ঘণ্টা আগে
মানুষের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভাষা। এটি মানুষের চিন্তাচেতনা, নিজস্ব সংস্কৃতি, অনুভূতি প্রকাশ ও আত্মপরিচয়ের প্রধান বাহক। বিশেষত মাতৃভাষা মানুষের হৃদয় ও আবেগের ভাষা। যে ভাষায় মানুষ প্রথম কথা বলতে শেখে, শিক্ষা ও সংস্কৃতি চর্চায় তা অপরিহার্য ভূমিকা রাখে।
১২ ঘণ্টা আগে
রমজানের স্নিগ্ধ আমেজ আর আনন্দের জোয়ারে মিসরের পুরোনো কায়রোর সমকক্ষ আর কোনো জনপদ নেই বললেই চলে। এখানকার প্রতিটি রাস্তা, অলিগলি দিয়ে হাঁটার সময় আপনার চোখে পড়বে পবিত্র মাসকে বরণ করে নেওয়ার একেকটি জীবন্ত দৃশ্য। কেউ হয়তো নিজের বাড়ির আঙিনায় বা দোকানের সামনে বসে লোহা কিংবা...
১২ ঘণ্টা আগে