এক মুসলমানের ওপর অন্য মুসলমানের গুরুত্বপূর্ণ ছয়টি হক রয়েছে, যা সম্পর্কের সৌহার্দ্য ও সমাজের দৃঢ়তা বজায় রাখে। হাদিসে বর্ণিত সেই হকগুলো পালন করলে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায় এবং দ্বীনি ভ্রাতৃত্ব মজবুত হয়। মুসলমানের প্রতি সহানুভূতি, সাহায্য ও দয়া প্রদর্শন ইসলামের মৌলিক শিক্ষা। তাই একে অপরের হক আদায়ে সচেতন থাকা ইমানের পরিপূর্ণতারও অংশ।
সহিহ্ মুসলিমের ২১৬২ নম্বর হাদিসটি বিখ্যাত সাহাবি হজরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত। সেই হাদিসে এক মুসলমানের ওপর অন্য মুসলমানের হকের কথার উল্লেখ রয়েছে। নবী করিম (সা.) বলেন, এক মুসলমানের ওপর অন্য মুসলমানের ছয়টি হক রয়েছে, সেগুলো হলো—
পারস্পরিক সালাম প্রদান: সালাম হলো ইসলামের এক উত্তম আমল। নবী করিম (সা.) বলেন, তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রচার করো। (রিয়াজুস সালেহিন: ৮৫২)
আমন্ত্রণ গ্রহণ: কোনো মুসলমান ভাই দাওয়াত দিলে বিশেষ কোনো অপারগতা না থাকলে তা গ্রহণ করা উচিত। রাসুল (সা.) বলেন, যখন তোমাদের দাওয়াত দেওয়া হয়, তখন তোমরা দাওয়াতে আসবে। (সহিহ্ মুসলিম: ৩৪০৭)
ভালো পরামর্শ প্রদান: কখনো যদি কোনো মুসলমান ভাই পরামর্শ চায়, আর তার কাছে যদি সে বিষয়ের সঠিক সমাধান থাকে, তাহলে সৎ ও সুন্দর পরামর্শ দেওয়া উচিত।
হাঁচির জবাব: কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ পড়লে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে।
অসুস্থের খোঁজখবর: মুসলমান ভাই অসুস্থ হলে তার খবরাখবর নেওয়া উচিত। নবী করিম (সা.) বিভিন্ন হাদিসে অসুস্থ ব্যক্তির সেবা-শুশ্রূষা বা তার খোঁজখবর নেওয়া সওয়াবের কাজ বলে উল্লেখ করেছেন।
জানাজায় অংশগ্রহণ: কেউ মারা গেলে তার জানাজা, দাফন-কাফনে শরিক হওয়া অন্য মুসলমানের ওপর কর্তব্য। শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সান্ত্বনা দেওয়া মানবিকতার পরিচয়।

শাশ্বত চেতনাবোধের বিনির্মাণ ও অনুপম মনুষ্যত্ব অর্জনের এক কার্যকর প্রশিক্ষণের বার্তা নিয়ে আগমন করে রমজান। শাবান মাসের শেষে পশ্চিম আকাশে বাঁকা চাঁদ উঁকি দিতেই ধরণির বুকে রহমতের ফল্গুধারা নেমে আসে। শুরু হয় মুমিন হৃদয়ের দীর্ঘ প্রতীক্ষার স্নিগ্ধ প্রহর—পবিত্র মাহে রমজান।
১৩ ঘণ্টা আগে
দিন শেষে রাত নেমে এসেছে মক্কার আকাশে। ধীরে ধীরে রাত গভীর হচ্ছে। বাড়ছে নিস্তব্ধতা। কমছে কোলাহল। এসবের মাঝেই নতুন এক আলোর আগমনের অপেক্ষা। মক্কার এক প্রান্তে বসে অপেক্ষা করছেন এক ইহুদি পণ্ডিত। তাঁর চোখ আকাশের দিকে স্থির। মনোযোগ গভীর। দীর্ঘ অপেক্ষার পর তিনি তাঁর কাঙ্ক্ষিত বস্তু পেয়েছেন বলেই চেহারায়...
১৩ ঘণ্টা আগে
মানুষের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভাষা। এটি মানুষের চিন্তাচেতনা, নিজস্ব সংস্কৃতি, অনুভূতি প্রকাশ ও আত্মপরিচয়ের প্রধান বাহক। বিশেষত মাতৃভাষা মানুষের হৃদয় ও আবেগের ভাষা। যে ভাষায় মানুষ প্রথম কথা বলতে শেখে, শিক্ষা ও সংস্কৃতি চর্চায় তা অপরিহার্য ভূমিকা রাখে।
১৩ ঘণ্টা আগে
রমজানের স্নিগ্ধ আমেজ আর আনন্দের জোয়ারে মিসরের পুরোনো কায়রোর সমকক্ষ আর কোনো জনপদ নেই বললেই চলে। এখানকার প্রতিটি রাস্তা, অলিগলি দিয়ে হাঁটার সময় আপনার চোখে পড়বে পবিত্র মাসকে বরণ করে নেওয়ার একেকটি জীবন্ত দৃশ্য। কেউ হয়তো নিজের বাড়ির আঙিনায় বা দোকানের সামনে বসে লোহা কিংবা...
১৩ ঘণ্টা আগে