ইসলাম প্রতিবেশীর অধিকারের ওপর অত্যন্ত গুরুত্ব আরোপ করে। প্রতিবেশীর অধিকার এতই গুরুত্বপূর্ণ যে কোরআনে প্রতিবেশীর অধিকারকে আল্লাহর অধিকার, মা-বাবার অধিকার ও আত্মীয়তার অধিকারের পাশাপাশি স্থান দিয়েছে। মহান আল্লাহ বলেন, ‘তোমরা আল্লাহর ইবাদত করো এবং কোনো কিছুকে তাঁর সঙ্গে শরিক কোরো না। মা-বাবা, আত্মীয়স্বজন, এতিম, অভাবগ্রস্ত, নিকট-প্রতিবেশী, দূর-প্রতিবেশী, সঙ্গী-সাথি, মুসাফির ও তোমাদের দাস-দাসীদের সঙ্গে ভালো ব্যবহার করো। নিশ্চয় আল্লাহ দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না।’ (সুরা নিসা: ৩৬)
হাদিসেও প্রতিবেশীর অধিকার এবং তাদের সঙ্গে সুন্দর আচরণের বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। প্রতিবেশীর খোঁজখবর রাখা, বিপদ-আপদে এগিয়ে যাওয়া, একে অপরের সুখ-দুঃখের ভাগীদার হওয়া এবং হাদিয়া আদান-প্রদান করার বিষয়ে নবীজি অনেক উৎসাহিত করেছেন। নবী (সা.) প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করার আদেশ দিয়েছেন এবং প্রতিবেশীদের কষ্ট দেওয়াকে ইমানের দুর্বলতা হিসেবে চিহ্নিত করেছেন। আবু যর (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার বন্ধু রাসুল (সা.) আমাকে জোর নির্দেশ করেছেন, ‘যখন তুমি তরকারি রান্না করবে তখন তাতে পানি বেশি করে দেবে। তারপর তুমি তোমার প্রতিবেশীর পরিজনের প্রতি খেয়াল রাখবে। এরপর তা থেকে তাদেরকে কিছু সৌজন্যস্বরূপ পৌঁছিয়ে দেবে।’ (সহিহ মুসলিম: ৬৫৮৩)
অন্য হাদিসে আবু শুরাইহ খুজায়ি (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, ‘আল্লাহর কসম, সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম, সে মুমিন নয়।’ জানতে চাওয়া হলো, ‘কে হে আল্লাহর রাসুল?’ তিনি বললেন, ‘যার অনিষ্ট ও উৎপীড়ন থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না।’ (সহিহ বুখারি: ৬০১৬) অন্য হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, ‘সে তো মুমিন নয়, যে নিজে তৃপ্তিভরে আহার করে, আর তার প্রতিবেশী থাকে অনাহারে, অর্ধাহারে।’ (আল আদাবুল মুফরাদ: ১১২)
লেখক: ইসলামবিষয়ক গবেষক

শাশ্বত চেতনাবোধের বিনির্মাণ ও অনুপম মনুষ্যত্ব অর্জনের এক কার্যকর প্রশিক্ষণের বার্তা নিয়ে আগমন করে রমজান। শাবান মাসের শেষে পশ্চিম আকাশে বাঁকা চাঁদ উঁকি দিতেই ধরণির বুকে রহমতের ফল্গুধারা নেমে আসে। শুরু হয় মুমিন হৃদয়ের দীর্ঘ প্রতীক্ষার স্নিগ্ধ প্রহর—পবিত্র মাহে রমজান।
৯ ঘণ্টা আগে
দিন শেষে রাত নেমে এসেছে মক্কার আকাশে। ধীরে ধীরে রাত গভীর হচ্ছে। বাড়ছে নিস্তব্ধতা। কমছে কোলাহল। এসবের মাঝেই নতুন এক আলোর আগমনের অপেক্ষা। মক্কার এক প্রান্তে বসে অপেক্ষা করছেন এক ইহুদি পণ্ডিত। তাঁর চোখ আকাশের দিকে স্থির। মনোযোগ গভীর। দীর্ঘ অপেক্ষার পর তিনি তাঁর কাঙ্ক্ষিত বস্তু পেয়েছেন বলেই চেহারায়...
৯ ঘণ্টা আগে
মানুষের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভাষা। এটি মানুষের চিন্তাচেতনা, নিজস্ব সংস্কৃতি, অনুভূতি প্রকাশ ও আত্মপরিচয়ের প্রধান বাহক। বিশেষত মাতৃভাষা মানুষের হৃদয় ও আবেগের ভাষা। যে ভাষায় মানুষ প্রথম কথা বলতে শেখে, শিক্ষা ও সংস্কৃতি চর্চায় তা অপরিহার্য ভূমিকা রাখে।
৯ ঘণ্টা আগে
রমজানের স্নিগ্ধ আমেজ আর আনন্দের জোয়ারে মিসরের পুরোনো কায়রোর সমকক্ষ আর কোনো জনপদ নেই বললেই চলে। এখানকার প্রতিটি রাস্তা, অলিগলি দিয়ে হাঁটার সময় আপনার চোখে পড়বে পবিত্র মাসকে বরণ করে নেওয়ার একেকটি জীবন্ত দৃশ্য। কেউ হয়তো নিজের বাড়ির আঙিনায় বা দোকানের সামনে বসে লোহা কিংবা...
৯ ঘণ্টা আগে