কে ক্র্যাফট আয়োজিত বৈশাখ ঈদ শাড়ি উৎসব শুরু হয়েছে ৭ এপ্রিল। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। কে ক্র্যাফটের মোহাম্মদপুর রিং রোডে অবস্থিত ফ্লাগশিপ স্টোরে চলছে এই উৎসব। খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।
উৎসবে থাকছে নানা রঙ ও ডিজাইনের হ্যান্ডলুম, সূতি, সিল্ক, কাতান শাড়িসহ বিভিন্ন ধরনের অনন্য সব শাড়ীর সংগ্রহ। উৎসব উপযোগী, বিভিন্ন অনুষ্ঠানের জন্য, উপহার হিসেবে কিংবা আপনার সংগ্রহে যোগ করার মতো এমন কিছু খুঁজে পাবেন, যা আপনার রুচি ও পছন্দের সঙ্গে মানানসই।
দেশের প্রধান দুই উৎসবকে সামনে রেখে কে ক্র্যাফট শাড়ির বৈচিত্রপূর্ণ ডিজাইনের একটি বড় আয়োজন উপস্থাপন করছে। শাড়িতে থাকবে মুঘল আর্ট, মুঘল অরনামেন্টস, ম্যান্ডালা ফ্লোরাল আর্ট, জামদানি, কাঁথা স্টিচ, আর্ট ডেকো, শাপলা, ফ্লোরাল, ট্রাইবাল, ফোক আর্ট, জ্যামেতিক মোটিফের উপস্থাপনা। কে ক্র্যাফট-এর নিজস্ব ডিজাইনে বুননরীতি, মোটিফের ব্যবহার উপস্থাপনা, কালার বিন্যাস সব বয়সীদের জন্য উপযোগী। উৎসবমুখী এ শাড়িগুলোতে স্ক্রিনপ্রিন্ট, ব্লক প্রিন্ট ও এমব্রয়ডারি মিডিয়ার ব্যবহার করা হয়েছে।
সুতি, হাফ সিল্ক, কোটা মসলিন, অরগাঞ্জা, পেপার সিল্ক ফ্যাব্রিকে তৈরি হয়েছে এসব শাড়ি । রোজ বেইজ, স্কাই, অলিভ, নেভি, ব্ল্যাক, ফিরোজা, বাসন্তী, টিল, অ্যাকুয়া এনটিক, পার্পল, হোয়াইট, প্যাস্টেল, ভায়োলেট, ব্রাউন,সি গ্রিন, অরেঞ্জ, ভায়োলেট, রেড, ব্রিক রেড, ইয়েলো, এমারেল্ড গ্রিন, ম্যাজেন্টাসহ নানান রংয়ে ডিজাইনকৃত বর্নিল শাড়িগুলো পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন।
শাড়ির সঙ্গে মিলিয়ে পরতে নানা ধরনের অনুষঙ্গও মিলবে এই আয়োজনে।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৮ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৮ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
১২ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১২ ঘণ্টা আগে