আলু দিয়ে মুরগির মাংস রেসিপিঃ উপকরণ
একটি মাঝারি আকারের মুরগি, ৮ থেকে ১০টি ছোট আলু, দুই চা–চামচ আস্ত জিরা, দুই চা–চামচ আস্ত ধনে, এক চা–চামচ গোল মরিচ, ৪ থেকে ৫টি আস্ত শুকনো মরিচ, দুই ইঞ্চি আদা, দুটি রসুন, চারটি এলাচি, দুই টুকরা দারুচিনি, দুটি তেজপাতা, এক কাপ পেঁয়াজ কুচি, দেড় চা–চামচ হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ, চার টেবিল চামচ রান্নার তেল, দুই চা–চামচ ভাজা জিরা।
প্রণালি
ধনে, শুকনো মরিচ, গোল মরিচ পানিতে ভিজিয়ে রাখতে হবে ঘণ্টাখানেক। সেগুলোর সঙ্গে আদা, রসুন দিয়ে সব একসঙ্গে বাঁটতে হবে বা ব্লেন্ড করতে হবে। আলু ছিলে লবণ, হলুদ মাখিয়ে ভালো করে ভেজে রাখতে হবে।
এবার হাঁড়িতে তেল দিয়ে এলাচি, দারুচিনি আর তেজপাতা ফোড়ন দিন। এরপর পেঁয়াজকুচি দিয়ে লাল লাল করে ভেজে বাটা মসলা আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিন। মুরগি কিছুটা সেদ্ধ হলে আলু দিয়ে আরও একটু কষিয়ে গরম পানি দিন। এমন ভাবে পানি দিন যাতে মুরগি আর আলুর ওপরে ওপরে পানি থাকে।
কিছুক্ষণ উচ্চ আঁচে, তারপর মাঝারি আঁচে এবং পরে জ্বাল কমিয়ে মুরগি ও আলু সেদ্ধ করে নিন। ঝোল মাখা মাখা হয়ে এলে ওপরে ভাজা জিরার গুঁড়া দিয়ে জ্বাল বন্ধ করে ঢেকে রাখুন।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৬ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৬ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
১০ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১০ ঘণ্টা আগে