বিদেশি খাবার

উপকরণ
চার কাপ কিমা, আধা কাপ বাটার বা ঘি, দুটি কালো এলাচির গুঁড়া, ছয়টি সবুজ এলাচির গুঁড়া, এক চা-চামচ করে আদা ও রসুন বাটা, লবণ, গুঁড়া আদা, গোলমরিচের গুঁড়া। সব একসঙ্গে মিশিয়ে দিন।
গ্রেভি বানাতে এবং গ্রেভিতে দেওয়ার জন্য লাগবে চার কাপ দই, একটি ডিম, এক চা-চামচ আদা বাটা, এক চা-চামচ আদার গুঁড়া, দুটি কালো এলাচির গুঁড়া, ছয়টি সবুজ এলাচির গুঁড়া, আধা চা-চামচ লবণ, পাঁচটি লবঙ্গ, পাঁচটি আস্ত সবুজ এলাচি, ছোট দুই টুকরো দারুচিনি, এক টেবিল চামচ করে মৌরি গুঁড়া, ঘি, শুকনো পুদিনা পাতার গুঁড়া। এ ছাড়া এক চা-চামচ গোলমরিচের গুঁড়া এবং আধা কাপ বেরেস্তা।
প্রণালি
প্রথমে মিকার সঙ্গে সব মসলা মিশিয়ে মিটবলের মতো গোল গোল করে বানিয়ে ফ্রিজে রেখে দিন। গোস্তাবা মিটবলের চেয়ে আকারে একটু বড় হয়।
দই খুব ভালো করে ফেটিয়ে রান্নার পাত্রে দিন। সেই পাত্রে একে একে ঘি, পুদিনা পাতার গুঁড়া আর বেরেস্তা বাদে ওপরের সব উপকরণ দিয়ে দিন। কিছুক্ষণ জ্বাল দিয়ে ঘি ও পুদিনা পাতার গুঁড়া দিন। চার কাপ গরম পানি দিয়ে তাতে ফ্রিজে রাখা গোস্তাবা বলগুলো দিয়ে দিন। তারপর মিনিট দশেক মাঝারি তাপে রাঁধুন। ফুটে এলে আধা কাপ বেরেস্তা হাতে গুঁড়া করে রান্নার পাত্রে দিয়ে দিন। এখন বেরেস্তা ভাজা তেল গোস্তাবার ওপর ছড়িয়ে দিন। তৈরি হয়ে গেল মজাদার গোস্তাবা।

এটি স্যুপের মতো হবে। রুটি, লুচি, পরোটা বা রুমালি রুটি দিয়ে খেতে পারেন। ভাত বা পোলাওয়ের সঙ্গেও খেতে পারেন।
চাইলে এই রেসিপিতে গোলমরিচের গুঁড়া আর স্বাদের জন্য গোলমরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন। চাইলে শেষে কাঁচা মরিচও দিতে পারেন ভাত বা পোলাওয়ের সঙ্গে খেলে।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৫ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৬ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
১০ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১০ ঘণ্টা আগে