প্রশ্ন: আমি কঠোর নারীবাদী কিংবা পুরুষবিদ্বেষী নই। কিন্তু আমি ছেলেদের বিশ্বাস করতে পারি না। আমার সঙ্গে বিট্রে হয়েছে, এমন নয়। কিন্তু আমি কাউকে বিশ্বাসের জায়গাটায় দেখি না। কেউ আমার প্রতি ইন্টারেস্টেড হলে আমি প্রথমেই মনে করি তার কোনো উদ্দেশ্য আছে। আছে কি নেই, সেটা জানার ইচ্ছাও করে না। এই আক্ষেপটা কেন, আমি জানি না। আমার মনে হয়, আমার ভাইয়ের কিছু কাজের কারণে আমি পুরুষবিদ্বেষী হয়ে উঠছি। তার অন্য মেয়েদের প্রতি আচরণ আমাকে আরও ভীত করে তুলছে। কেউ আমার প্রতি ইন্টারেস্টেড হলে আমি তাকে আমার ভাইয়ের সঙ্গে মিলিয়ে তুলনা করি। আমি মানসিকভাবেও শান্তি পাচ্ছি না কোনোভাবেই।
মাধবী সাহা, নওগাঁ
উত্তর: নারীবাদীরা কিন্তু পুরুষবিদ্বেষী নন। তাঁরা শুধু তুলে ধরার চেষ্টা করেন কোন কোন জায়গায় তাঁরা অবদমিত হচ্ছেন। আপনি লিখেছেন, আপনি ছেলেদের বিশ্বাস করতে পারেন না। আপনার প্রতি কেউ আগ্রহী হলে প্রথমেই মনে করেন তার কোনো উদ্দেশ্য আছে। এর উৎস শৈশব। কারণ আপনার অবচেতন মনে ঢোকানো হয়েছে ছেলেদের বিশ্বাস করা যায় না। আমাদের রক্ষণশীল সমাজ অনেক কিছু আমাদের মনে ঢুকিয়ে দেয়। প্রাপ্তবয়স্ক জীবনে তার খেসারত দিতে হয়। আপনার ভাই একজন নির্দিষ্ট ব্যক্তি। তার আবার নির্দিষ্ট কিছু আচরণ আছে। ধরে নিচ্ছি সেগুলো অগ্রহণযোগ্য। কিন্তু তার মাপকাঠিতে গোটা পৃথিবীকে বিচার করা কি ঠিক? তিনি একা পৃথিবীর মানুষের মানদণ্ড হতে পারেন না। আমরা বলি, আমরা অন্যকে বদলাতে পারি না—শুধু নিজেকে বদলাতে পারি। কাজেই আপনাকে অবিলম্বে সাইকোথেরাপি নেওয়ার কথা বলব। বদলাতে হবে আপনাকে।
পরামর্শ দিয়েছেন, অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া, চিকিৎসক, কাউন্সেলর সাইকোথেরাপি প্র্যাকটিশনার, ফিনিক্স ওয়েলনেস সেন্টার বিডি

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
২ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৩ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৭ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৭ ঘণ্টা আগে