প্রশ্ন: সিঙ্গেল প্যারেন্টের বড় সমস্যা হলো, একা হাতে সব সামলে মানসিকভাবে শক্ত থাকা। আমি ১০ বছর ধরে যুদ্ধ করে যাচ্ছি এর সঙ্গে। মাঝে মাঝে ক্লান্তি লাগে। অনেক ক্ষেত্রেই সন্তান আমাকে ভুল বোঝে। বুঝতে পারি, বাইরের মানুষের প্রভাবে সে এমন করে। অনেক সময় তার সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলি। আমি তাকে সময় দেওয়ার চেষ্টা করি। অনেক সময় কোনো কারণে সময় দেওয়া না হলে সে আমাকে ভুল বোঝে। কীভাবে তাকে বোঝাতে পারব যে গুরুত্বের দিক দিয়ে সে-ই আমার কাছে প্রথম। কী করে মানসিকভাবে আরও শক্ত থাকতে পারি?
জান্নাতুল নাঈম নাতাশা, পিরোজপুর
উত্তর: কিছুদিন আগে সামিনা নবীর একটা গান শুনেছিলাম, ‘কেউ বোঝে না আমারও তো একলা লাগে!...’ ঠিক এ বিষয়টি মনে রাখুন। আপনার এই ১০ বছরের যুদ্ধ কোথায় যেন অদৃশ্য হয়ে আছে। এ বিষয়টিই জন্ম দিচ্ছে ক্লান্তির। কারণ, আপনারও তো একটা প্রাণ আছে।
সেই ছোট্ট প্রাণটি বা ভেতরের আমিটি আর কত নেবে? ঠিক এ জায়গাটাতেই আপনি ভুগছেন। এর একটি গালভরা নাম আছে, ‘কেয়ার গিভার ফ্যাটিগ’। আপনি এটিতেই অবচেতনভাবে ভুগছেন। এটি সচেতনভাবে স্বীকার করাটাও কঠিন। কারণ, আপনার বাস্তবতায় ‘আর পারছি না’ বলাটা বিলাসিতা বলে চিহ্নিত করবে।
ধীরে ধীরে কমে আসছে সন্তানের সঙ্গে খোলামেলা আলোচনার সময়। এসব ক্ষেত্রে ফ্যামিলি কাউন্সেলিং খুব ভালো কাজ করে। আপনার সন্তান এবং আপনি একজন পেশাদার মনোবিদের সাহায্য নিন।
পরামর্শ: অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া, চিকিৎসক, কাউন্সেলর, সাইকোথেরাপি প্র্যাকটিশনার, ফিনিক্স ওয়েলনেস সেন্টার বিডি

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৯ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৯ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
১৩ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১৩ ঘণ্টা আগে