
প্রশ্ন: আমার দুটি সন্তান, একজনের বয়স ১৬, অন্যজনের ৫ বছর। আমি গৃহিণী। সারা দিন সন্তানদের নিয়েই কাটে। আমার বড় মেয়ে ইদানীং সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে যাচ্ছে। আমি তাকে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে নিষেধ করলেও সে লুকিয়ে আইডি খুলেছে। আমি জানতে পারার পর তাকে বলেছি, আমাকে দেখিয়ে তার ছবি আপলোড করতে। কিন্তু অনেক সময়ই সে নিজের ইচ্ছেমতো ছবি আপলোড করে। ওকে কখনো বকাবকি, কখনো বুঝিয়েও কোনো লাভ হয়নি, হচ্ছেও না। নিজেকে অনেক অসহায় লাগে। আমি বুঝতে পারছি না, কীভাবে ওকে বোঝাব। সামনে তার এসএসসি পরীক্ষা। আমি চাই, সে লেখাপড়ার প্রতি মনোযোগ দিক।
তিন্নি আফরোজ, বরিশাল
উত্তর: আপনার চিঠির জন্য ধন্যবাদ। এ রকম সমস্যা এখন প্রায়ই দেখা যায়। করোনাকালে শিক্ষা বিস্তারের জন্য ইন্টারনেটের ব্যাপক ব্যবহারের পর অনেকে এতে আসক্ত হয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ার আসক্তি থেকে বেরিয়ে আসা একটু মুশকিল। এ জন্য প্রথমে আপনার মেয়েটির আগ্রহ থাকতে হবে।
আপনারা হয়তো জানেন, মাদকাসক্তি ও ইন্টারনেট আসক্তির কারণ, লক্ষণ, প্রতিকার ও চিকিৎসা একই রকম। যেকোনো আসক্তির মতো সোশ্যাল মিডিয়ার আসক্তিও কিন্তু বারবার ফিরে আসা মানসিক একটি রোগ, যা মস্তিষ্ককে আক্রান্ত করে। মস্তিষ্কে কিছু বিশেষ ধরনের রস বা নিউরো ট্রান্সমিটার আছে, যেমন ডোপামিন। এটির নিঃসরণ আমাদের মনে আনন্দ বা সুখের অনুভূতি তৈরি করে। যেকোনো আসক্তিতেই মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ হয়। যার জন্য তাদের মধ্যে তীব্র আনন্দের সৃষ্টি হয়। এরপর সৃষ্টি হয় নেতিবাচক প্রতিক্রিয়া। চাইলেও আসক্তির প্রভাব থেকে বের হওয়া কঠিন হয়ে যায়। তবে চেষ্টা করলে সম্ভব। সঠিক রুটিন মেনে চলতে হবে। মনস্তত্ত্ববিদের কাছে গিয়ে নিয়মিত চিকিৎসা ও ফলো আপে আসতে হবে। এই সমস্যার জন্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের বহির্বিভাগে এসে মনস্তত্ত্ববিদের পরামর্শ নিতে পারেন।
হতাশ হবেন না, চিকিৎসার মাধ্যমে এই আসক্তি থেকে বের হয়ে আসা সম্ভব।
পরামর্শ দিয়েছেন, ডা. ফারজানা রহমান, সহযোগী অধ্যাপক মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৬ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৬ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
১০ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১০ ঘণ্টা আগে