উত্তরণ

প্রশ্ন: আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক চতুর্থ বর্ষে পড়ি। আট মাস ধরে একটি ছেলের সঙ্গে সম্পর্কে আছি। সে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। সম্পর্কের ব্যাপারটি আমাদের দুই পরিবারই জানে এবং আমার স্নাতক শেষে আমাদের বিয়ে হওয়ার কথা চলছে। দুজনেই দুজনকে অনেক ভালোবাসি। কিন্তু সমস্যা হচ্ছে, কখনো ছোটখাটো মান-অভিমান হলেও সে নিজেকে আঘাত করে। হাত-পা ধারালো কিছু দিয়ে কেটে আমাকে ভিডিও পাঠায়। এ পর্যন্ত তিনবার এমন হয়েছে। আমি তাকে অনেক ভালোবাসলেও এ ধরনের আচরণ মেনে নিতে পারছি না। আবার কষ্টও পাচ্ছি। রাগ থেকে নিজেকে আঘাত করাটা কি কোনো রকমের মানসিক সমস্যা? যদি হয়ে থাকে, তবে এটি ঠিক হওয়ার কি কোনো উপায় আছে? এ রকম একটা মানুষের সঙ্গে সারা জীবন কাটানোর সিদ্ধান্ত নেওয়া কি ঠিক হবে?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা।
উত্তর: আপনি শিক্ষিত ও সচেতন একজন মানুষ। সম্পর্কের একটি সুন্দর পর্যায়ে আছেন। তবে আপনার সঙ্গীর যে সমস্যার কথা উল্লেখ করেছেন, তা কিন্তু বড় ধরনের আবেগীয় ও আচরণগত সমস্যার বহিঃপ্রকাশ। ব্যক্তিত্বের সমস্যা থেকেও এমন আচরণ হতে পারে। এটা সম্পূর্ণ ঠিক হওয়া একটু কঠিন। তবে অনেক ক্ষেত্রে এটি নিয়ন্ত্রণযোগ্য। আপনি কি তাঁকে জিজ্ঞেস করেছিলেন, তিনি কেন এই আচরণগুলো করেন? আপনার কাছে বেশি মনোযোগ পাওয়ার জন্য, নাকি হঠাৎই এসব করে ফেলেন? তাঁর পরিবারে কারও মানসিক সমস্যা আছে কি না, এসব তথ্য জানাটা জরুরি। কোনো মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। নিয়মিত সেশন নিলে আশা করি সমস্যাটি নিয়ন্ত্রণে চলে আসবে।
পরামর্শ দিয়েছেন, সহযোগী অধ্যাপক, মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৯ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১০ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
১৪ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১৪ ঘণ্টা আগে