মেকআপ ভালোভাবে না তুলেই ব্যায়াম শুরু করলে ত্বকের ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক দল গবেষক। ব্যায়ামের সময় ফাউন্ডেশন, কনসিলারের মতো মেকআপ পরিধানে ত্বকের পোর বা লোমকূপের আকার পরিবর্তন করে যা পরবর্তীতে সিবাম (ত্বকের প্রাকৃতিক তেল) নিঃসরণে প্রভাব ফেলতে পারে। আর সিবাম ত্বক ভালো রাখার জন্য গুরুত্বপূর্ণ উপাদান।
সান আন্তোনিওর টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটির সুখো লি ও তাঁর সহকর্মীরা ৪৩ জন কলেজশিক্ষার্থীর ওপর এই গবেষণা করেন। এর মধ্যে ২০ জন পুরুষ ও ২৩ জন নারী ছিলেন। অংশগ্রহণকারীরা প্রথমেই তাঁদের মুখ একটি ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নেন। এরপর লোমকূপের আকার ও সিবাম উৎপাদনসহ মুখের বিভিন্ন অঞ্চলে ত্বকের পরিবর্তনগুলো পর্যবেক্ষণ করেন গবেষকেরা।
অংশগ্রহণকারীদের ইচ্ছা অনুযায়ী কপাল বা গালে এক স্তর ফাউন্ডেশন লাগানো হয়। এরপর অংশগ্রহণকারীরা মেকআপসহ ২০ মিনিট ব্যায়াম করেন। এই ব্যায়ামের মধ্যে ট্রেডমিলে ঘণ্টায় ৩ মাইল বেগে ৫ মিনিট, ৪ মাইল বেগে ১০ মিনিট ও ৫ মাইল বেগে ৫ মিনিট দৌড়ানো অন্তর্ভুক্ত ছিল।
ব্যায়ামের পর গবেষকেরা ত্বকের পরিবর্তনগুলো পর্যবেক্ষণ করেন। গবেষকেরা দেখেন, মুখের মেকআপ বিহীন এলাকার তুলনায় ফাউন্ডেশনযুক্ত এলাকায় সিবাম কমে গেছে।
গবেষণাপত্রে বলা হয়, এই গবেষণা ব্যায়ামের সময় মেকআপ ব্যবহারের ক্ষতিকারক প্রভাবগুলোর একটি প্রমাণ। মেকআপ ত্বকের ছিদ্র বন্ধ করে দেয়, ফলে সিবামের নিঃসরণ কমে যায়।
তবে সিবাম নিঃসরণের সর্বোত্তম পরিমাণ কতখানি তা স্পষ্ট নয়। একদিকে খুব বেশি সিবাম নিঃসরণে ত্বকে ব্রণ হয়। আবার সিবামের কম নিঃসরণ হলে ত্বক জ্বালাপোড়া করে।
দেখা গেছে, ব্যায়ামের অংশগ্রহণকারীদের ত্বকের ছিদ্রের আকারও মেকআপবিহীন এলাকাগুলোতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে মেকআপ করা অঞ্চলগুলোতে পোর বা ছিদ্রের তেমন কোনো পরিবর্তন হয়নি।
ব্যায়ামের সময় স্বাভাবিকভাবে ছিদ্রগুলো বড় হয়। ব্যায়ামের সময় শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে যায়। সেসময় শরীর ঠান্ডা করার জন্য ঘাম ঝরে। এই তাপ ত্বকের ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র খুলে দেয়। ছিদ্রগুলো তেল ও ঘাম নির্গত করে।
ফাউন্ডেশন পোরগুলোকে বড় হতে বাধা দিয়ে সিবাম ও ঘামের নিঃসরণ রোধ করে। ত্বককে আর্দ্র ও ঠান্ডা করতে সিবাম ও ঘাম সাহায্য করে।
গবেষক লি বলেন, যারা কম ব্যায়াম করেন তাঁদের জন্য এসব মেকআপ খুব একটা প্রভাব ফেলবে না। তবে ক্রীড়াবিদদের ওপর কতখানি প্রভাব ফেলে তা আমরা জানি না। এখন দীর্ঘসময় ব্যায়ামের রুটিনে মেকআপের প্রভাব নিয়ে গবেষণা পরিচালনা করবেন বলে জানিয়েছে গবেষক দলটি।
যুক্তরাজ্যের ওয়েইল কর্নেল মেডিসিনের প্রধান শারি লিপনার বলেন, ‘গবেষণায় মুখের বিভিন্ন অংশ আলাদা করে বিবেচনা করে পরীক্ষা করা একটি ভালো পদ্ধতি। কারণ মুখের বিভিন্ন অংশের ত্বকের বৈশিষ্ট্য ভিন্ন। তাই এসব অঞ্চলের মধ্যে তুলনা করা জটিল একটি প্রক্রিয়া। যেমন: নাক, ঠোঁট ও চোখের চারপাশে ত্বকের পুরুত্ব কপাল ও গালের তুলনায় ভিন্ন। তাই এসব অংশ নিয়ে তুলনামূলক গবেষণা করা দরকার ছিল।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
১ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
২ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৬ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৬ ঘণ্টা আগে