আমের মৌসুমে আমের দেশে ঘুরতে যাবেন না, সেটা কি হয়? পুরো দেশেই কমবেশি আম পাওয়া যায়। কিন্তু প্রাচুর্য ও বৈচিত্র্যের কারণে রাজশাহী বিভাগকে আমের রাজধানী বলা হয়। বাংলাদেশে পাওয়া যায় এমন সব আম আপনি রাজশাহী বিভাগের কোথাও না কোথাও পাবেন। কিন্তু রাজশাহী বিভাগে উৎপন্ন হয় এমন আম আপনি দেশের অন্য কোথাও না-ও পেতে পারেন। রাজশাহীর আমের স্বাদ ও গুণ আর কোথাও পাওয়া যায় না বলে প্রবাদ আছে। সেই আমের রাজ্যে একটি আম জাদুঘর আছে। এই মৌসুমে সেটি ঘুরে দেখে আসতে পারেন।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পারকানসাটে পরিত্যক্ত সরকারি একটি আমবাগানকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে। এর নাম রাখা হয়েছে ‘বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম’। জাদুঘরে ঘুরতে গেলে অনেক ধরনের আম দিয়ে আপনাকে আপ্যায়ন করা হবে। এরপর বিভিন্ন জাতের আমের সঙ্গে পরিচয় করানো এবং গাছের চারা দেখানো হবে। জাদুঘরটিতে প্রায় ৫৫ প্রজাতির আম সংরক্ষিত আছে।
বছর দুই আগে চাঁপাইনবাবগঞ্জ জেলার সুস্বাদু আম রক্ষা ও জনপ্রিয় করতে গড়ে তোলা হয়েছে এ জাদুঘরটি। এখানে রয়েছে পুকুর, আধুনিক জার্মপ্লাজমের চারা রোপণ, টপ ওয়ার্কিংয়ের মাধ্যমে পুরোনো গাছকে আধুনিক গাছে রূপান্তর এবং নার্সারিসহ আম বিষয়ে জানার অনেক কিছু।
প্রায় ১০০ বিঘা আয়তনের একটি পুরোনো বাগান সংস্কার করে সেখানে গড়ে তোলা হয়েছে ‘বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম’। জেলা প্রশাসনের উদ্যোগে বাগানটির সীমানাপ্রাচীর ও অবকাঠামো উন্নয়নের বেশ কিছু নান্দনিক কাজ শেষ হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে ছড়িয়ে-ছিটিয়ে আছে বহু প্রজাতির আম। বর্তমান প্রজন্মের অনেকেই এই জাতগুলোর সঙ্গে পরিচিত নয়। তাই ভবিষ্যতে সংরক্ষণ, উন্নয়নসহ আমশিল্প বিকাশের জন্য গড়ে তোলা হয়েছে আমের বৃহৎ জার্মপ্লাজম সেন্টার বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম। আমের মৌসুম শেষ হওয়ার আগে সেখান থেকে ঘুরে আসতে পারেন।
যেভাবে যাবেন
ঢাকাসহ দেশের যেকোনো প্রান্ত থেকে যেতে হবে চাঁপাইনবাবগঞ্জ। সেখান থেকে আমের রাজ্য কানসাট। বাগান দেখার জন্য সেখানে পাওয়া যাবে ব্যাটারিচালিত অটোরিকশা। কাছাকাছি আছে ঐতিহাসিক সোনামসজিদ এবং বিভিন্ন আমবাগান। সেগুলো ঘুরে আসতে পারেন। সোনামসজিদ এলাকায় রয়েছে পর্যটন মোটেল, সেখানে থাকা যাবে। এ ছাড়া রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জেও থাকার ব্যবস্থা আছে।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
২ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৩ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৭ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৭ ঘণ্টা আগে