এ বছরের চতুর্থ ত্রৈমাসিকের হিসাব অনুযায়ী, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীর সংখ্যা আরও বাড়ছে।
এ বছরের প্রথম ৯ মাসে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল দিয়ে প্রায় ৬ কোটি ৯০ লাখ যাত্রী যাতায়াত করেছে। বছরের প্রথমার্ধ থেকে যাত্রীদের এ বিমানবন্দর ব্যবহারের যে গতি দেখা গিয়েছিল, তা তৃতীয় ত্রৈমাসিকেও অব্যাহত ছিল। বিশ্বের ব্যস্ততম এ বিমানবন্দর দিয়ে এ সময় প্রায় ২ কোটি ৪০ লাখ যাত্রী যাতায়াত করেছে। এই সংখ্যা ২০২৩ সালের তুলনায় ৬ দশমিক ৩ শতাংশ বেশি। তৃতীয় ত্রৈমাসিকে ১ লাখ ১১ হাজার ৩০০টির বেশি ফ্লাইট পরিচালনা করেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। এর ফলে বছরের প্রথম ৯ মাসে ফ্লাইটের সংখ্যা ৩ লাখ ২৭ হাজার ৭০০টিতে পৌঁছেছে। অর্থাৎ এ ক্ষেত্রে বৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৪। বর্তমানে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর আসন্ন মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে। এ সময় যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে বলে অনুমান করা হচ্ছে।
দুবাই বিমানবন্দরের চিফ অপারেটিং অফিসার আল জোকার জানিয়েছেন, যাত্রীর সংখ্যা বৃদ্ধির ধারাবাহিকতায়
তাঁরা ২০২৫ সালে ৯৪ মিলিয়নের বেশি এবং ২০২৬ সালে ৯৭ মিলিয়নের বেশি যাত্রী আসার সম্ভাবনা দেখতে পাচ্ছেন। এ ছাড়া ২০২৭ থেকে ২০২৮ সালের মধ্যে ১০০ মিলিয়ন যাত্রী পৌঁছানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তাঁরা।
দুবাই বিমানবন্দর শুধু ব্যস্ততম বিমানবন্দরই নয়, এটি যাত্রীদের সেবা দেওয়ার ক্ষেত্রেও এগিয়ে আছে।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৪ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৫ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৯ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৯ ঘণ্টা আগে