
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার মোদিকে ফোন করেন ড. ইউনূস। তিনি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে ভারতকে আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন মোদি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ শুক্রবার বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে বিষয়টি জানান। মোদি লেখেন, ‘অধ্যাপক মুহাম্মদ ইউনূসের একটি টেলিফোন কল পেয়েছি। বিরাজমান পরিস্থিতি নিয়ে তিনি মতবিনিময় করেছেন। একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।’
ভারতের প্রধানমন্ত্রী তাঁর টুইটে আরও লেখেন, ‘তিনি (ড. মুহাম্মদ ইউনূস) বাংলাদেশের হিন্দু ও সকল সংখ্যালঘুর সুরক্ষা ও নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।’
বাংলাদেশে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যান। এরপর দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান এবং মন্দিরে হামলায় এক স্কুলশিক্ষক নিহত এবং অন্তত ৪৫ জন আহত হন। ১৭ কোটি জনসংখ্যার বাংলাদেশে হিন্দুরা ৮ শতাংশ। বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অনুমান, হাসিনা ভারতে চলে যাওয়ার দিন ৫ আগস্টের পর থেকে দেশের ৬৪টি জেলার মধ্যে অন্তত ৫২টি জেলা সাম্প্রদায়িক সহিংসতায় আক্রান্ত হয়েছে।
এর আগে, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির রেড ফোর্ট থেকে দেওয়া এক ভাষণে বাংলাদেশে সরকার পতনের পর সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দুদের ওপর হামলা হয়েছে অভিযোগ করে উদ্বেগ প্রকাশ করেছিলেন নরেন্দ্র মোদি। তিনি বলেছিলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ভারতের ১৪০ কোটি মানুষ।’
নরেন্দ্র মোদি সেদিন আরও বলেছিলেন, ‘ভারত সব সময় বাংলাদেশের অগ্রগতি চায়। আমরা আশা করি, শিগগির বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক হবে। ভারতীয়রা চায়, সেখানে হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।’

ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৩৮ মিনিট আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
১ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
১ ঘণ্টা আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে