মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সমন্বিত তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁরাই সরকার স্বীকৃত বীর মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। গত ১৮ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো এক চিঠিতে এ কথা জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
‘মুক্তিযোদ্ধা কোটায় চাকরিতে নিয়োগ, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ও অন্যান্য সুবিধা প্রাপ্তির প্রমাণ যাচাই/প্রত্যয়ন’ শিরোনামের ওই চিঠিতে বলা হয়, বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের বিভিন্ন মন্ত্রণালয়, প্রতিষ্ঠান, সংস্থা, বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ, ভর্তি, ব্যাংক ঋণ, চিকিৎসাসেবাসহ অন্যান্য সুবিধা প্রাপ্তির বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সমন্বিত তালিকায় প্রকাশিত নামই বৈধ বা স্বীকৃত মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত। তাই সমন্বিত তালিকা যাচাই করে বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত হয়ে থাকলে পরবর্তী কার্যক্রম স্ব-স্ব প্রশাসনিক মন্ত্রণালয় বিবেচনা করবে।
চিঠিতে আরও বলা হয়, অবশ্যই বীর মুক্তিযোদ্ধার জন্ম তারিখ ১৯৫৯ সালের ৩০ মের আগে হতে হবে। অর্থাৎ ১৯৭১ সালের ৩০ নভেম্বর সংশ্লিষ্ট ব্যক্তির বয়স অন্তত ১২ বছর ৬ মাস হতে হবে। এ বিষয়ে কোনো প্রকার অস্পষ্টতা দেখা দিলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, দপ্তর, অধিদপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে যোগাযোগ করতে পারবে।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগকে একটি পরিপত্র বা নির্দেশনা জারি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও অনুরোধ জানায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
১ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৪ ঘণ্টা আগে