নির্বাচন কমিশন (ইসি) আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন পুনর্গঠন সম্পর্কিত শুনানি গত সোমবার (৮ মে) শেষ করেছে। পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আগামী জুনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
পার্বত্য চট্টগ্রামে আসনসংখ্যা বাড়ানোর কোনো সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে বাস্তবতা হচ্ছে সংসদের আসনসংখ্যা ৩০০ টি। এর বেশি আসন তৈরি ও সেখানে ভোট গ্রহণের সুযোগ নির্বাচন কমিশনের নেই।’
এ ছাড়া নির্বাচন কমিশন আগামী জুন মাসের মাঝামাঝি নাগাদ ৬১টি পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে।
ঈদুল আজহা এবং এইচএসসি পরীক্ষার কারণে স্থানীয় সরকারের এসব নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, ‘আগামী সপ্তাহে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’ জাহাংগীর আলম আরও বলেন, ‘পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের একেকটির নির্বাচন একেক সময় হবে। জুনের মাঝামাঝি নাগাদ অনেক ইউনিটের নির্বাচন হবে। আগামী সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট ইউনিটগুলোর ভোটের তফসিল দেওয়া হবে।’
গাজীপুর সিটি ভোটের প্রস্তুতি প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘নির্বাচন কমিশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে সব সাহায্য-সহযোগিতা দিয়ে থাকে। আমরা তাঁকে সহায়তা দেব। ইভিএম ও জনবলের সহায়তা আমরা দেব। বাকি কাজটা রিটার্নিং কর্মকর্তা করবেন।’ সব সিটি করপোরেশন ভোট আয়োজনের জন্য ইসি প্রস্তুত বলেও উল্লেখ করেন এ কর্মকর্তা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
২৭ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
২ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
৩ ঘণ্টা আগে