
মুক্তিযুদ্ধের বয়ান (ইতিহাস) নিয়ে রাজনৈতিকীকরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো অধ্যাপক রওনক জাহান। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের বয়ান নিয়ে রাজনৈতিকীকরণ করা হয়েছে। রাজনীতিবিদেরা সেই বয়ান সৃষ্টি করছেন তাঁদের নিজেদের রাজনৈতিক স্বার্থ উদ্ধার করার জন্য।’
রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত ‘আমাদের স্বাধীনতার আন্দোলন ও মুক্তিযুদ্ধ: রাজনীতি ও গবেষণার চ্যালেঞ্জ’ শীর্ষক স্মারক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
মুক্তিযুদ্ধ নিয়ে ইতিহাসভিত্তিক বইয়ের সংখ্যা অনেক কম জানিয়ে রওনক জাহান বলেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে অনেক বই থাকলেও বেশির ভাগ স্মৃতিকথা। এসব বইয়ের বয়ানগুলো খণ্ডিত। কিন্তু যেকোনো দেশের স্বাধীনতাযুদ্ধের পর ধারণা করা হয়, অনেকগুলো গবেষণাভিত্তিক বই হবে। যেগুলো সর্বজন গৃহীত হবে দেশে ও বিদেশে। আমাদের দেশে ওই ধরনের গবেষণামূলক লেখা খুবই কম।’
তিনি আরও বলেন, ‘রাজনীতির কারণে গবেষণাগুলো অনেক বাধাগ্রস্ত হয়। তথ্য-উপাত্ত জোগাড় করা অনেক কঠিন হয়ে যায়। পাকিস্তান হওয়ার পর গত ৭০ বছরে বেশির ভাগ সময় আমরা গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ছিলাম না। গণতান্ত্রিক শাসনব্যবস্থা না থাকলে তখন সরকারকে নিয়ে সমালোচনামূলক কিছু লেখা কঠিন। গবেষণায় রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রভাব পড়লে ইতিহাসের বয়ান বিতর্কিত হয়ে যায়।’

অধ্যাপক রওনক জাহান বলেন, ‘মুক্তিযুদ্ধের বয়ান নিয়ে রাজনৈতিকীকরণ করা হয়েছে। রাজনীতিবিদেরা সেই বয়ান সৃষ্টি করছেন তাঁদের নিজেদের রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য। এতে একেক সরকার একেকভাবে ইতিহাস লিখছে। ইতিহাসের নায়কেরাও পাল্টে যাচ্ছে। নতুন প্রজন্ম কয়েক বছর পর একেক রকম ইতিহাস পড়ে। তাহলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা, সেটা প্রতিষ্ঠা করা কঠিন হয়ে যাচ্ছে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি সারওয়ার আলী। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ট্রাস্টি সারা যাকের। আর বক্তব্য দেন অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
৭ মিনিট আগে
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
২৪ মিনিট আগে
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ও পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদা সংস্কৃতিকে মালিক-শ্রমিক কল্যাণের যুক্তিতে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর। এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং বিদ্যমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যকে টিকিয়ে রাখার প্রবণতা শক্তিশালী হতে পারে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
২ ঘণ্টা আগে