ফ্যামিলি কার্ডের যাচাই-বাছাই, স্মার্টকার্ডে রূপান্তর ও পণ্য সংকটে বেশ কিছু দিন বন্ধ থাকার পর ফের সারা দেশে শুরু হয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি। এর আগে গত ৮ জানুয়ারি স্মার্টকার্ডের মাধ্যমে পণ্য বিক্রি উদ্বোধন করা হলেও পণ্য ও কার্ড জটিলতায় কিছু কিছু জেলা বা উপজেলায় ছাড়া বাকি প্রায় সবগুলোতেই বিক্রি বন্ধ ছিল।
তবে এক কোটি ফ্যামিলি কার্ডধারী এই পণ্য পাবে না। নানা কারণে ৩০ লাখের বেশি কার্ড বাদ পড়েছে। এরই মধ্যে টিসিবির সবগুলো গুদামে ডিলারদের জন্য পণ্য পাঠানো হয়েছে। আগামী দুই দিনের মধ্যে পণ্য তুলে নিতেও ডিলারদের প্রতি নির্দেশনা দিয়েছে টিসিবি।
একই সঙ্গে দেড় বছরের বেশি সময় পর আবার টিসিবির পণ্য তালিকায় যোগ হয়েছে চিনি। এর আগে চিনির দাম সরকার নির্ধারিত হারের চেয়ে অনেক বেশি বেড়ে যাওয়ায় সরবরাহ ঘাটতির কারণে ২০২৩ সালের মে মাস থেকে কার্ডধারীদের কাছে চিনি বিক্রি বন্ধ করে দিয়েছে। প্রাপ্যতা সাপেক্ষে কয়েকটি স্পটে চিনি বিক্রি করা হতো।
টিসিবির মুখপাত্র ও আঞ্চলিক কার্যালয়ের প্রধান হুমায়ূন কবির বলেন, ‘আমাদের কার্ডগুলো কাজ শেষ না হওয়ায় এবং চালের বরাদ্দ না পাওয়ায় পণ্য বিতরণ করতে পার ছিলাম না। তবে এখন যতগুলো প্রস্তুত হয়েছে সেগুলোর বিপরীতেই পণ্য বিক্রি হবে। যদিও আমরা এক কোটি কার্ড হিসাব করেই ডিলারদের পণ্য দিচ্ছি। তবে যে কার্ডগুলো স্মার্টকার্ডে রূপান্তর হয়েছে পণ্য বিক্রি হবে সেগুলোর বিপরীতে। বাকি পণ্য গুদামে সংরক্ষণ থাকবে যা আগামী মাসে সমন্বয় করে বিতরণ করা হবে।’
টিসিবি সূত্রে জানা যায়, এরই মধ্যে নির্ধারিত ডিলাররা পণ্য উত্তোলন করে বিক্রির প্রস্তুতি নিয়েছে। কোথাও কোথাও আজ থেকে পণ্য বিক্রি হবে। তবে স্মার্টকার্ডের এই পদ্ধতি নতুন হওয়ায় কোথাও কোথাও সার্ভার জটিলতার অভিযোগ পাওয়া গেছে।
বর্তমানে টিসিবি থেকে চাল, ডাল, ভোজ্য তেল ও চিনি বিক্রি করা হচ্ছে। এর মধ্যে কার্ডধারী প্রতিজন ১০০ টাকা লিটার দরে দুই লিটার তেল, ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ৩০ টাকা কেজির দরে ৫ কেজি চাল ও ৭০ টাকা কেজির দরে ১ কেজি চিনি কিনতে পারবেন।
বর্তমানে বাজারে সবচেয়ে মোটা চালের দামও ৫৫–৫৮ টাকা কেজি, ভোজ্য তেল ১৭৫ টাকা লিটার, মসুর ডাল ১১০–১২০ টাকা কেজি ও চিনি কিনতে হচ্ছে ১৩৫–১৪০ টাকা কেজি।

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২১ মিনিট আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৩ ঘণ্টা আগে