
বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘ভিসা নীতি নিয়ে আমি এত মাথা ঘামাই না। এটা স্বাধীন-সার্বভৌম একটা রাষ্ট্র। এই রাষ্ট্র একাত্তর সালে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। তখন যারা ভয় দেখিয়েছে, তারা স্বাধীনতার বিরোধিতা করেছে। আমি এতে বিচলিত নই। আর আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলে বলব–আমি কখনো আমেরিকা যাইনি, যাবও না।’
আজ সোমবার সুপ্রিম কোর্টে শেষ কর্মদিবসে ভিসা নীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
এর আগে সারা দেশের জেলা আদালতে বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার নির্মাণের অংশ হিসেবে রাজশাহী, চট্টগ্রাম, নোয়াখালীসহ ১০ জেলায় ন্যায়কুঞ্জ নির্মাণকাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতি বলেন, ‘আমি দায়িত্ব পালনকালে বিচার বিভাগের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছি। কখনো নিজের কিংবা পরিবারের কথা ভাবিনি। মামলার জট নিরসনে সারা দেশের বিচারকদের উৎসাহিত করেছি।’
কোনো আক্ষেপ আছে কি না এমন প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, ‘এ রকম আক্ষেপ নেই, ন্যায়কুঞ্জটা শেষ করে যেতে পারলে ভালো লাগত। রেকর্ড ভবনটা শেষ করতে পারলে, চারতলা বিশিষ্ট মসজিদ যেটা হচ্ছে সেটা শেষ করে যেতে পারলে ভালো লাগত। সব তো হয় না। আমার সময় তো এক বছর আট মাস ছিল মাত্র। প্রতিটি মিনিট আমি কাজে লাগানোর চেষ্টা করেছি।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
২৩ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
২ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
৩ ঘণ্টা আগে