
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে আইনের বেশ কয়েকটি অনুচ্ছেদ ও ধারায় সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।
প্রস্তাবিত সংশোধন আইনে সংরক্ষিত নারী প্রার্থীদের জামানত বেড়ে দ্বিগুণ হয়েছে। আগে ১০ হাজার টাকা জামানত দিলেও বর্তমানে তা বাড়িয়ে ২০ হাজার টাকা করার অনুমোদন দিয়েছে সংস্থাটি। সেই সঙ্গে শূন্য আসনে নির্বাচনের সময় ৪৫ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হচ্ছে।
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এসব কথা বলেন।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনী আইনের কয়েকটি অনুচ্ছেদ ও ধারায় সংশোধনের প্রয়োজন ছিল উল্লেখ করে ইসি সচিব জাহাংগীর আলম বলেন, ‘সংবিধানে নারী আসন ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়েছে। নির্বাচনী আইনে এখনো ৪৫টি আছে। তাই আইনে ৪৫ থেকে বাড়িয়ে ৫০টি করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া বিদ্যমান আইনে নির্বাচনের সময় ছিল ৪৫ দিন। সাধারণ আসনে নির্বাচনের সময় ৯০ দিন। সেটার অনুরূপ করা হয়েছে। অন্যদিকে নারী আসনে প্রার্থীদের ১০ হাজার টাকা জামানত ছিল। সাধারণ আসনের মতো ২০ হাজার টাকার প্রস্তাব করা হয়েছে।’
ইসি সচিব আরও বলেন, ‘নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানার নেতৃত্বাধীন আইন সংস্কার কমিটির সুপারিশের ভিত্তিতে কমিশন সভায় বিষয়গুলো অনুমোদন হয়েছে। এখন এটা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে তারা কেবিনেটে পাঠাবেন। তারপর সংসদে যাবে। এরপর পাস হবে। আইনটি পাস না হলে বিদ্যমান আইন অনুযায়ী নির্বাচন হবে।’
এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আলোচ্যসূচির বিবিধ বিষয়ে ইভিএম বা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি।’
রাষ্ট্রপতি পদে নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আগামী ২৩ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। সংসদ সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করে স্পিকারের সঙ্গে সিইসির বৈঠকের তারিখ নির্ধারণ করা হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
৬ মিনিট আগে
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
২৪ মিনিট আগে
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ও পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদা সংস্কৃতিকে মালিক-শ্রমিক কল্যাণের যুক্তিতে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর। এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং বিদ্যমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যকে টিকিয়ে রাখার প্রবণতা শক্তিশালী হতে পারে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
২ ঘণ্টা আগে