ঢাকা: সরকারি কর্মচারীদের অবিলম্বে ৬০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান, নতুন জাতীয় বেতন কমিশন গঠন, চিকিৎসা, যাতায়াত ও অন্যান্য ভাতা বৃদ্ধির দাবি জানিয়েছে বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি। আজ শনিবার (১২ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সমিতির মহাসচিব মো. ছালজার রহমান লিখিত বক্তব্যে বলেন, ২০১৫-তে সর্বশেষ (৮ ম) জাতীয় বেতন স্কেল প্রদানের পর চিকিৎসা ব্যয়সহ দফায় দফায় গ্যাস, বিদ্যুৎ, পানি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর অস্বাভাবিকভাবে মূল্য বাড়ায় নিম্ন আয়ের কর্মচারীরা দিশেহারা। বার্ষিক ৫ শতাংশ ভাগ হারে বেতন বৃদ্ধি হলেও তা জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যহীন। অবিলম্বে ৯ম জাতীয় বেতন কমিশন গঠন ও বৈষম্যহীন বেতন কাঠামো বাস্তবায়ন এবং ৯ম জাতীয় বেতন স্কেল কার্যকর না করা পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ৬০ শতাংশ মহার্ঘ ভাতা তিন হাজার টাকা চিকিৎসা ভাতাসহ, যাতায়াত, শিক্ষা সহায়ক, টিফিন ভাতা বৃদ্ধির দাবি জানান।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, কর্মচারীদের মধ্যে বৈষম্য নিরসনকল্পে বাংলাদেশ সচিবালয়ের ন্যায় বহির্ভূত দপ্তর, প্রতিষ্ঠান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের দপ্তরে কর্মরতদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদাসহ বেতনস্কেল প্রদানের জন্য জোর দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী মহাসচিব মো. আনোয়ার হোসেন, অর্থসচিব আতাউর রহমান, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মামুনসহ কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর কমিটির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ।

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
৪৪ মিনিট আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
১ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৪ ঘণ্টা আগে