
টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে প্রথমবারের টিকা পাঠাচ্ছে ইউরোপের দেশ জার্মানি। যুক্তরাজ্যের তৈরি অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৮ লাখ টিকা দিচ্ছে দেশটি। শনিবার (২ অক্টোবর) কাতার এয়ারওয়েজের একটি বিমানে বিকেল ৫টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকাগুলো পৌঁছানোর কথা রয়েছে।
আজ শুক্রবার (১ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন। এই চালানে ৭ লাখ ৯০ হাজার ডোজ টিকা আসার কথা রয়েছে। বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহল্টস ও স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন টিকাগুলো গ্রহণ করার কথা রয়েছে।
সরকারের দেওয়া হিসেব মতে, কেনা, উপহার ও কোভ্যাক্সের মাধ্যমে এখন পর্যন্ত বাংলাদেশ ৫ কোটি ৭০ লাখ ৪৬৭ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ৩৩ লাখ ২৯ হাজার ৩৮৭ ডোজ, সিনোফার্মের ৩ কোটি ৪৫ লাখ ৬৬ হাজার ৬০০ ডোজ, মডার্না ৫৫ লাখ এবং ফাইজারের টিকা এসেছে ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ।
দেশের ৮০ শতাংশ মানুষকে টিকা দিতে চীনের সঙ্গে সাড়ে ৭ কোটি, ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে তিন কোটি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে আরও সাড়ে ১০ কোটি ডোজ টিকা কেনার চুক্তি করেছে সরকার। সব মিলিয়ে উপহার বাদে মোট ২৪ কোটি ডোজ টিকা কেনার সিদ্ধান্ত সরকারের।

বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেও কাজে যোগ দেননি বলে জানিয়েছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আজ শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
২ ঘণ্টা আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
৩ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
৪ ঘণ্টা আগে