বাংলাদেশ সফরে আসছেন ব্রুনেইয়ের সুলতান তৃতীয় হাসানাল বলকিয়াহ ইবনি ওমর আলী সাইফুদ্দীন। এই সফরে দেশটি থেকে জ্বালানি তেল আমদানির আলোচনা এগিয়ে নিতে দুই পক্ষই আগ্রহ প্রকাশ করেছে।
আজ মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন তাঁর দপ্তরে সুলতানের সফরের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেছেন, জ্বালানি সহায়তার বিষয়ে সরকার এরই মধ্যে ব্রুনেই ও ইন্দোনেশিয়ার সঙ্গে কথা বলছে।
সুলতান বলকিয়াহ তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামী শনিবার (১৫ অক্টোবর) ঢাকায় আসছেন। তখন অন্যান্য দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি জ্বালানি তেল কেনার বিষয়টিও আসবে বলে জানিয়েছেন কূটনীতিকেরা।
জানা গেছে, বাংলাদেশ প্রধানত পশ্চিম এশিয়ার দেশগুলো থেকে জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করে থাকে। সুলতান বলকিয়াহ রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যৌথ আমন্ত্রণে ঢাকা সফরে আসছেন।
সুলতান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আগামী ১৬ অক্টোবর দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে মিলিত হবেন। বৈঠকের পর দুই দেশের মধ্যে উড়োজাহাজ চলাচল, বাংলাদেশ থেকে সে দেশে মানবসম্পদ নিয়োগ বাড়ানো এবং নাবিকদের সনদের স্বীকৃতিসহ কমপক্ষে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশে সুলতান বলকিয়াহর এটিই প্রথম সফর। সফরটি ২০২০ সালের এপ্রিলে হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা স্থগিত করা হয়। সুলতান আগামী ১৭ অক্টোবর ঢাকা ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রী হাসিনা ২০১৯ সালে সরকারি সফরে ব্রুনেই গিয়েছিলেন। বর্তমানে প্রায় ২০ হাজার বাংলাদেশি ব্রুনেইয়ে কাজ করছেন।

ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
১ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
১ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
২ ঘণ্টা আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে